শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সংঘবদ্ধ ছিনতাইকারীরা রাজধানীর বিভিন্ন অলিগলিতে সন্ধ্যা হলেই বেপরোয়া হয়ে উঠে। কালের খবর

সংঘবদ্ধ ছিনতাইকারীরা রাজধানীর বিভিন্ন অলিগলিতে সন্ধ্যা হলেই বেপরোয়া হয়ে উঠে। কালের খবর

 

nagad-300-250

রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল, পল্টন, শাহবাগ ও কমলাপুর এলাকা থেকে সংঘবদ্ধ অজ্ঞানপার্টি এবং ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ২৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে র‌্যাব-৩।

 

 

 

 

electromart-300x250

গ্রেফতাররা হলেন- রুবেল (১৯), আরমান (২১), তুহিন মোল্লা (৩৫), শামীম শেখ (২৩), শান্ত (১৯), বাবু মিয়া (৩২), সোহাগ (২৮), আরশেদ (২৫), মিলন (২৫), সাকিব (২০), সাগর (২২), বাবু হোসেন গাজী (২৬), আকাশ (২২), ইমরান (২২), সাগর (২৮), শান্ত (২২), রিফাত উদ্দিন (২৩), সুজন (২২), সুজন (২৩), ওয়াসিম আকরাম (২২), ইব্রাহিম (২২), আরিফ হোসেন (২৭), সুমন (২২), কবির হোসেন (৩৫), কামরুল হাসান (৩৮), রকি ব্যাপারী (৩২) ও সোহাগ (৩২)।

তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার, আটটি চাকু, দুটি ক্ষুর, নয়টি ব্লেড, তিনটি অ্যান্টিকাটার, তিনটি বিষাক্ত মলমের কৌটা, দুটি বিষাক্ত স্প্রে, সাতটি মোবাইল, দুটি সিম, পাঁচটি মানিব্যাগ, দুটি ঘড়ি, একটি হেডফোন ও নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতাররা রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড, রেল স্টেশন এলাকায় ঘোরাফেরা করতে থাকে। তারপর সহজ-সরল যাত্রীদের টার্গেট করত। কখনো দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নিত। আবার কখনো কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাইয়ে দিত। এতে ওই ব্যক্তি অজ্ঞান হয়ে পড়লে সর্বস্ব কেড়ে নিয়ে তারা ভিড়ের মধ্যে মিশে যেত। এসব ছিনতাইকারীদের ভুক্তভোগীরা খুব কম ক্ষেত্রেই শনাক্ত করতে পারেন। ফলে এসব ছিনতাইকারীরা নির্বিঘ্নে তাদের অপকর্ম চালিয়ে যেত।

তিনি বলেন, এ ছাড়া সংঘবদ্ধ ছিনতাইকারীরা রাজধানীর বিভিন্ন অলিগলিতে ওত পেতে থাকে। সুযোগ পাওয়া মাত্রই তারা পথচারী, রিকশা আরোহী, যানজটে থাকা সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের ধারাল অস্ত্র প্রদর্শন করে সর্বস্ব লুটে নেয়। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তুলনামূলক জনশূন্য রাস্তা, লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, রেল স্টেশন এলাকায় ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে উঠে।

লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ছিনতাই কাজে বাধা দিলে তারা নিরীহ পথচারীদের প্রাণঘাতী আঘাত করতে দ্বিধাবোধ করে না। ছিনতাইকারীদের আইনের আওতায় আনার ফলে পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ঢাকাবাসী এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসা যাত্রীরা যেন নিরাপদে দৈনন্দিন কাজকর্ম সম্পন্ন করে নির্বিঘ্নে স্বস্তির সঙ্গে বাড়ি ফিরতে পারেন- এ লক্ষ্যে ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে র‌্যাবের সাড়াশি অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com