শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর
জমে উঠেছে, বিআরটিএ কর্মচারী সমিতির নির্বাচন।

জমে উঠেছে, বিআরটিএ কর্মচারী সমিতির নির্বাচন।

এম আই ফারুক, কালের খবর, ঢাকা :

বিআরটিএ কর্মচারী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শুক্রবার সকাল থেকে শুরু হচ্ছে  (১৪ অক্টোবর)। যদিও ১১টির মধ্যে বিনা প্রতিদ্বন্ধিতায় চারজন নির্বাচিত হয়েছেন। বাকি ৭টি পদে ভোটযুদ্ধে লড়বেন ১৮ জন প্রার্থী।

জানা যায়, নির্বাচনে সভাপতি পদে লড়ছেন তিনজন। তারা হলেন বাস প্রতীকে মো. আশিকুর রহমান, বই প্রতীকে মুহাম্মদ শফিকুল ইসলাম ও ছাতা প্রতীকে মো. আব্দুল গফফার।

সহ-সভাপতির দুটি পদে লড়ছেন পাঁচজন। আমিনুল ইসলাম মোল্যা, মো. রুস্তম আলী, মো. শফিকুল ইসলাম, সালমিন আলম, মো. মামুনুর রশীদ।

সাধারণ সম্পাদক পদে লড়ছেন মাহফুজুর রহমান, শেখ জাকের উল্লাহ চৌধুরী, তানজির হোসেন, দপ্তর সম্পাদক পদে মো. মিন্টু শেখ, আল আমিন, আবু সাঈদ, ধর্ম ও ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন শুভ্র ব্রক্ষ, মো. মারনুজ রহমান এবং মহিলা সম্পাদক পদে লড়ছেন, মাকসুদা সুলতানা ও সানজিদা খানম।

আর বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম হাওলাদার, অর্থ সম্পাদক পদে আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক পদে মো. মেহেদী ইকবাল পাটোয়ারী এবং প্রচার সম্পাদক পদে ইব্রাহীম খলিল রেজা।

১৪ অক্টোবর শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে চলবে ভোটগ্রহণ। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন বিআরটিএর উপ-পরিচালক সুব্রত কুমার দেবনাথ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com