বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
চলতি মেয়াদে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র মহাসচিব লিটন এরশাদ। কালের খবর

চলতি মেয়াদে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র মহাসচিব লিটন এরশাদ। কালের খবর

………………… প্রেস বিজ্ঞপ্তি………………..

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ২০২২ ২০২৩ মেয়াদে মহাসচিব নির্বাচিত হয়েছেন বর্তমান যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বরত লিটন এরশাদ। গতকাল ১৭ সেপ্টেম্বর নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সভায় প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন তাকে মহাসচিব হিসেবে ঘোষণা দেন। তিনি দীর্ঘদিন ধরে নিসচার যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। নিসচার প্রতিষ্ঠাকালীন থেকে জড়িত আছেন এবং এই সংগঠনের একজন প্রতিষ্ঠাতা সদস্য। পেশায় সাংবাদিক হলেও সামাজিক এই আন্দোলনে দীর্ঘ ২৯ বছর নিরবচ্ছিন্ন নিজেকে জড়িত রেখেছেন। সংগঠনের বিভিন্ন কর্মসূচি বিশেষ করে জাতীয় নিরাপদ সড়ক দিবস ও মহাসমাবেশ এবং প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির একাধিকবার আহবায়কের দায়িত্ব পালন করেন। এ বছরও তিনি ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উদযাপন কমিটিরও আহবায়কের দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর একাধিকবার নির্বাচিত জনপ্রিয় নেতা লিটন এরশাদ। তিনি একাধারে ডিইউজে এবং বিএফইউজের সদস্য। দীর্ঘ ৩২ বছরের সাংবাদিকতায় তিনি দৈনিক খবর, দৈনিক আজকালের খবর, মানবজমিন, দৈনিক রূপালী, সংবাদচিত্র, ছায়াচিত্র, ছায়াছন্দ, সাপ্তাহিক রোব্বারসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি সড়ক নিরাপত্তা বিষয়ক বেশ কয়েকটি কর্মশালায় অংশ নিয়েছেন। বর্তমানে সড়ক নিরাপত্তার উপর একজন ট্রেইনার। সড়কের উপর বেশকিছু নিবন্ধ ও কলাম প্রকাশিত হয়েছে। ইলেকট্রনিক মিডিয়ায় সড়কের নানা বিষয় নিয়ে টকশো-তে অংশ নিয়েছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com