বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
যশোরের বসুন্দিয়ায় বিনামূল্যে সেবা দিলেন দেশবরেণ্য চিকিৎসক অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার। কালের খবর

যশোরের বসুন্দিয়ায় বিনামূল্যে সেবা দিলেন দেশবরেণ্য চিকিৎসক অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার। কালের খবর

সাঈদ ইবনে হানিফ , কালের খবর : যশোর-সদর উপজেলার বসুন্দিয়া মোড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান এবং বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (৯ সেপ্টেবর ২০২২ ইং,) সকাল ৯টায় উপজেলার বসুন্দিয়া (মোড়ের) আল- আমিন ফ্রী ক্যাডেট স্কুলে, স্থানীয় প্রেসক্লাব বসুন্দিয়ার উদ্ব্যেগে দিন ব্যাপি এই ফ্রী চিকিৎসা ক্যাম্পে সেবা প্রদান করেন, দেশবরেণ্য গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারী গোলদার।

প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি মোঃ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য লায়লা বেগম, পল্লী বিদ্যুৎ বসুন্দিয়া অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোঃ তারেক মাহবুব। আল- আমিন ফ্রী ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক নাজিম উদ্দীন ফারাজী, সহ স্থানীয় সমাজ সেবক এবং সুধীজন ব্যাক্তিত্ব উপস্থিত ছিলেন । সংক্ষিপ্ত আলোচনার পর অনুষ্ঠানটি উদ্বোধন করেন, প্রেসক্লাব বসুন্দিয়ার উপদেষ্টা লাবুয়াল হক রিপন । এসময়ে তারা ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদারের মানবিকতার প্রশংসা করেন।

ফ্রী চিকিৎসা ক্যাম্পটি পরিচালনায় সহযোগিতা করেন,

প্রেসক্লাব বসুন্দিয়ার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, সহ-সাধারন সম্পাদক শেখ গফ্ফার রহমান, প্রচারও প্রকাশনা সম্পাদক শ্রী অমল কৃষ্ণ পালিত, দপ্তর সম্পাদক মিজানুর ররহমান লিটন, সদস্য – সাঈদ ইবনে হানিফ, শেখ আব্দুল জব্বার, আব্দুর রশিদ প্রমুখ।

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার সহ মেডিসিন ডাক্তার রায়হানুল ফেরদৌস এর অধীনে এলাকার প্রায় দুই শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান এবং বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। উল্লেখ্য, ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার দেশের সুনামধন্যে একজন গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক। চিকিৎসা সেবায় তার মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে অনেক । এজন্য তিনি দিনদিন মানুষের কাছে সমাদৃত হচ্ছেন ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com