শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ডেমরায় ঘুরতে যাওয়া স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণচেষ্টা

ডেমরায় ঘুরতে যাওয়া স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণচেষ্টা

রাজধানীর ডেমরায় ঘুরতে আসা দম্পতিকে মারধর করে স্বামীকে আটকে রেখে তার গার্মেন্টকর্মী স্ত্রীকে ধর্ষণচেষ্টা করা হয়। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার বেলা ১১টার দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী স্বামী গার্মেন্টকর্মী ৪ জুন শনিবার রাতে অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই রাতেই গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার বাওয়ানীনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ডেমরা থানাসংলগ্ন এলাকায় বসবাসরত বরিশালের উজিরপুর থানার মনির শিকদারের ছেলে মো. সাজ্জাদ হোসেন (১৯), ডেমরার কামারগোপ এলাকার আলী আফজালের ছেলে রনি মিয়া (২১), একই এলাকার মো. মাসুদ রানার ছেলে সিয়াম হোসেন (১৯), আকতার হোসেনের ছেলে তুষার আহম্মেদ (১৯) ও মো. মিরাজ মিয়ার ছেলে সোহান মিয়া (২২)।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার ইন্সপেক্টর সুব্রত কুমার পোদ্দার বলেন, সাপ্তাহিক ছুটিতে গত ৪ জুন শনিবার বিকালে ওই গার্মেন্টকর্মী দম্পতি ফুচকা খাওয়া ও ঘোরার জন্য ডেমরার কামারগোপ এলাকায় আসে। এদিকে ফেরার পথে বাওয়ানীনগর আবাসিক এলাকায় পৌঁছলে লম্পটরা তাদের পথরোধ করে। এ সময় স্বামীকে এলোপাতাড়ি মারধর শুরু করে স্ত্রীকে পাশের নিরিবিলি খালি প্লটে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ওই দম্পতির ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে লম্পটরা হুমকি-ধমকি দিয়ে পালিয়ে যায়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com