শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
শাহজালালে বিপুল পরিমাণ ডলার পাচারকালে ২ যাত্রী আটক। কালের খবর

শাহজালালে বিপুল পরিমাণ ডলার পাচারকালে ২ যাত্রী আটক। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর, ঢাকা :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৈধ ঘোষণা ছাড়াই ২ লাখ ৩০ হাজার ৫০০ মার্কিন ডলার পাচারকালে দুই বিদেশগামী যাত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ।।

জানা যায়, বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেছেন। আটক দুই যাত্রী হলেন-মাহমুদা ফিরোজ ও মেহমেত রেমজি। মাহমুদা ফিরোজ বাংলাদেশি। তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন। আর মেহমেত রেমজি তুরস্কের নাগরিক তিনি তুরস্কে যাচ্ছিলেন। ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার (ডিসি) মো. সানোয়ারুল কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

মো. সানোয়ারুল কবির জানিয়েছেন, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাহমুদা ফিরোজ নামের যাত্রীকে বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং গেটে আটক করা হয়। তার কাছে ৩০ হাজার ৫০০ মার্কিন ডলার পাওয়া যায়। তিনি এমিরেটস এয়ারলাইনের ইকে-৫৮৭ ফ্লাইটের যাত্রী ছিলেন। একই দিন রাত সাড়ে ৯টার দিকে মেহমেত রেমজি নামের যাত্রীকে বিমানবন্দরের ১০ নম্বর বোর্ডিং গেটে আটক করা হয়। তার কাছে দুই লাখ মার্কিন ডলার পাওয়া যায়। তিনি টার্কিশ এয়ারলাইনসের টিকে ৭১৩ ফ্লাইটের যাত্রী ছিলেন।

মো. সানোয়ারুল কবির আরও বলেন, কোনো প্রকার বৈধ ঘোষণা ছাড়াই এই দুই যাত্রী মোট ২ লাখ ৩০ হাজার ৫০০ মার্কিন ডলার সঙ্গে নিয়ে বিমানবন্দর পার হওয়ার চেষ্টা করছিলেন। তাদের কাছ থেকে জব্দ করা ডলার কাস্টমসের গুদামে জমা দেওয়া হয়েছে। দুই যাত্রীর বিরুদ্ধে পৃথক দুটি ফৌজদারি মামলা করা হয়। দুজনকে ইতিমধ্যে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com