শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
অপুর্ব অপুকে অপহরণ চেস্টা ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আল্টিমেটাম। কালের খবর

অপুর্ব অপুকে অপহরণ চেস্টা ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আল্টিমেটাম। কালের খবর

মোঃ শহিদুল ইসলাম, কালের খবর :

………………………..প্রেস বিজ্ঞপ্তি………………………..

সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান সাংবাদিক অপুর্ব অপুকে অপহরনের চেস্টার ঘটনায় মামলা দায়ের হওয়ার ৪৮ ঘন্টা অতিবাহিত হলেও প্রশাসনের দৃশ্যমান কোন পদক্ষেপ দেখতে না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ। এ ঘটনায় ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে সংগঠনটির স্থানীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকের সাথে এই ন্যাক্কারজনক ঘটনা মুক্ত গণমাধ্যমে খারাপ নজির স্থাপন করেছে। যা বহিঃবিশ্বে সরকার ও দেশের ভাবমুর্তি নস্ট করবে। আমরা মনে করি এ ঘটনা বরিশালে কর্মরত সাংবাদিকদের কর্ম পরিবেশ নস্ট করেছে ।

প্রশাসনের উচিত অতিদ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার করা। এ ঘটনায় শুধু অপুর্ব অপু নয়, আমরা বরিশালের সাংবাদিক সমাজ আতঙ্কের মধ্যে রয়েছি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে অপহরণ চেস্টাকারীদের গ্রেফতার করা না হলে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি কঠোর কর্মসূচি গ্রহণ কবে বলে জানিয়েছে।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগি সংগঠন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির বরিশাল জেলা শাখা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সভাপতি মাসুদ রানা ও সাধারন সম্পাদক আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক এম আর মন্টুসহ অন্যন্য নেতৃবৃন্দ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com