শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ডেমরার বালু নদে নিষিদ্ধ সময়ে বেপরোয়া গতিতে বাল্কহেড চালানোর অপরাধে গ্রেফতার ২

ডেমরার বালু নদে নিষিদ্ধ সময়ে বেপরোয়া গতিতে বাল্কহেড চালানোর অপরাধে গ্রেফতার ২

এম আই ফারুক, ডেমরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর ডেমরার কোলঘেঁষা বালু নদে নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিষিদ্ধ সময়ে দ্রুত ও বেপরোয়া গতিতে বাল্কহেড চালানোর অপরাধে সুকানিসহ দুইজনকে গ্রেফতার করে ডেমরা নৌপুলিশ।

এ সময় এমভি আলো ছায়া নামে বাল্কহেডটিকে জব্দ করে ডেমরা নৌপুলিশ ফাঁড়ির হেফাজতে নেওয়া হয়।  বাল্কহেডটির মূল্য ৮০ লাখ টাকা।

গতকাল দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। শনিবার দিন বেলা সাড়ে ১০ টার দিকে গ্রেফতাকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে নৌপুলিশ।

শুক্রবার রাতে পুলিশের সংকেত অমান্য করে বাল্কহেড নিয়ে দ্রুতগতিতে পালানোর সময় ডেমরা বাজার সংলগ্ন বালু নদ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বাল্কহেডের শুকানি বরগুনার সদর থানার ডালভাঙ্গা রায়ভোগ এলাকার আব্দুল আলীমের ছেলে মো. জহিরুল ইসলাম (২৫) ও সহযোগী একই এলাকার পোটকা খালী গ্রামের আব্দুর রব মোল্লার ছেলে মো. ইউনুছ মোল্লা (৩২)। এ ঘটনায় বাল্কহেডের মালিক ঢাকার বাড্ডা থানার বেরাইদ এলাকার মো. জাহিদ (৪৮) পলাতক রয়েছে বলে জানা গেছে।

নৌপুলিশের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গ্রেফতারকৃতরা রাতের বেলা নিষিদ্ধ সময়ে নিষেধাজ্ঞা অমান্য করে বালু নদে জানমালের ঝুঁকি নিয়ে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা সৃষ্টি করেছে। এ সময় তারা মারাত্মক বেপরোয়া গতিতে বাল্কহেড নিয়ে পালানোর চেষ্টা করে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com