বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আটক

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আটক

কালের খবর : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন শেষে ফেরার পথে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটক করেছে পুলিশ। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দুর্নীতি মামলার দণ্ডপ্রাপ্ত আসামি।

সোমবার দুপুর ১২টার দিকে তাকে ঢাকার সেগুনবাগিচা এলাকা থেকে আটক করা হয়। ছাত্রদলের সহ সভাপতি নাজমুল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন বিএনপি নেতা দুদুকে আটকের বিষয়টি নিশ্চিত করলেও কোন মামলায় তাকে ধরা হয়েছে, সে বিষয়ে কিছু বলেননি।

জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন বিএনপির এই নেতা। সেখান থেকে ফেরার পথে ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশে সেগুনবাগিচা এলাকা থেকে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করে বলে জানান নাজমুল।

কালের খবর/ ১২/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com