শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টুর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত। কালের খবর

জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টুর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত। কালের খবর

কালের খবর ডেস্ক :   

রাজধানী ঢাকার গুলিস্তানস্থ জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যলয়ে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টুর প্রথম মৃত্যু বার্ষিকী পালন করা হয়।

সোমবার ২২ শে নভেম্বর বিকাল ০৪ ঘটিকায় ঢাকাস্থ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ,ঢাকা জেলা শাখা, আঞ্চলিক শাখা,অন্তর্ভুক্ত সকল জাতীয় ইউনিয়ন, ক্রাফট ফেডারেশন, বেসিক ইউনিয়ন, মহিলা কমিটি, যুব কমিটি,থানা ও ওয়ার্ড শাখার সকল নেতৃবৃন্দের উপস্থিতে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিভাগের সম্পাদক মোঃ হাবিবুর রহমান সিরাজ। এতে জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরু কুতুব আলম মান্নান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা প্রমিলা পোদ্দার সহ কেন্দ্রীয় কমিটির আরো নেতৃবৃন্দ। এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম সফিউল আলম বুলু,ঢাকা জেলা শ্রমিক লীগের সভাপতি এম এ হামিদ মুন্না, সহ ত্রান ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ বাবুল সহ আঞ্চলিক শাখা, ঢাকা মহানগর উত্তর, ক্রাফট ফেডারেশন ,বেসিক ইউনিয়ন , মহিলা কমিটির , যুব কমিটির, থানা ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি সহ উপস্থিত বক্তারা প্রয়াত ফজলুল হক মন্টুর জীবদ্দশায় শ্রমিক লীগ তথা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য যে সকল ত্যাগ ও পরিশ্রম করে গেছেন তা তুলে ধরেন এবং তার রেখে যাওয়া সংগঠন কে গতিশীল করতে এক হয়ে কাজ করার পরামর্শ প্রদান করেন।

পরিশেষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্ত ঘোষণা করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com