বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর
কোটালীপাড়ায় প্রতিবন্ধী ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি। কালের খবর

কোটালীপাড়ায় প্রতিবন্ধী ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি। কালের খবর

আবু নাইম শাহ, গোপালগঞ্জ, কালের খবর :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় টাকার দায়ে সেলিম মিয়া তাজ ( ৪০) নামে এক প্রতিবন্ধী ব্যবসায়ী কে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে দুই যুবক।
জানা যায়, উপজেলার মাচারতারা গ্রামের হাবিবুর রহমান তাজ এর ছেলে প্রতিবন্ধী সেলিম মিয়া তাজ।

গতকাল দুপুরে পশ্চিমপাড় থেকে অপহরণ করে বাংলাদেশ আওয়ামী মৎস্য জীবিলীগ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি তোতা মিয়া দাড়িয়ার কুশলা নামক স্থানে পরিত্যক্ত গোডাউনে প্রায় ৩ ঘন্টা যাবৎ আটকে রেখে প্রতিবন্ধী সেলিম মিয়া তাজ কে শারীরিক ও মানসিক নির্যাতন করে।

অপহরণকারীরা হলোঃ মাঝবাড়ী গ্রামের বাংলাদেশ আওয়ামী মৎস্য জীবিলীগ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি মৃত তোতা মিয়া দাড়িয়ার ছেলে পলাশ দাড়িয়া, একই গ্রামের ইউসুফ দাড়িয়ার ছেলে তপু দাড়িয়া।

পরে কোটালীপাড়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থল থেকে ব্যবসায়ী প্রতিবন্ধী সেলিম মিয়া তাজ কে উদ্ধার করে কোটালীপাড়া থানা পুলিশের হেফাজতে নিয়ে আসে।

এ ব্যাপারে সেলিম মিয়ার স্ত্রী রেকসোনা বেগম সাংবাদিকদের বলেন- আমার স্বামীকে অপহরণ করে আটকে রেখে পলাশ ও তপু মোবাইল ফোনে ৫ লক্ষ টাকার মুক্তিপণ দাবি করে হুমকি দেয়।

এ ঘটনায় তার স্ত্রী রেকসোনা বেগম বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন – অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিবো।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com