শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
মিরপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক

মিরপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক

 মিরপুর প্রতিনিধি, কালের খবর :

মিরপুর পল্ল­বীর পলাশনগর বেলতলা মাদ্রাসায় ঢুকে ছাত্রদের মারধর করে বের করে দেওয়ার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন চার সাংবাদিক।

বৃহস্পতিবার রাতের এ হামলায় আহতরা হলেন- সাপ্তাহিক নতুন বার্তার সম্পাদক ইউসুফ আহমেদ তুহিন, বাংলানিউজের স্টাফ করেসপন্ডেট মিরাজ মাহবুব ইফতি, দৈনিক বাংলাদেশের আলোর জহিরুল ইসলাম ও অনলাইন নিউজ পোর্টাল জাগো কণ্ঠের ফটোসাংবাদিক মো. আলী।

সাংবাদিক ইউসুফ ওই দিনই যুবলীগ নেতা নয়নসহ ১০ জনের বিরুদ্ধে পল্ল­বী থানায় লিখিত অভিযোগ করেছেন। এরা হলেন- আল মাহামুদ নয়ন, আনোয়ার, আজমান, জালাল, বাদল, নুর মোহাম্মদ, মোক্তার, রাজন, কানন, আরিফুল ইসলাম (ডিএসপি বাবু)।

অভিযোগে বলা হয়েছে, বেলতলার আনোয়ারুল উলুম মাদ্রাসার জমি দখলের জন্য ভেতরে ঢুকে ছাত্রদের মারধর করে বের করে দিচ্ছিল একদল সন্ত্রাসী। এই সংবাদ সংগ্রহের জন্য সেখানে জড়ো হলে সাংবাদিকদের ওপর হামলা করা হয়। প্রায় ২০-২৫ জন লোহার রড দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ভাংচুর করা হয় সাংবাদিকদের ক্যামেরা। সন্ত্রাসীরা তাদের মোবাইল সেটও ছিনিয়ে নেয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com