বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্য, সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তাড়াশ উপজেলার নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ

নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্য, সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তাড়াশ উপজেলার নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ

মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধি :

নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর উচ্চ মূল্যের কারণে তাড়াশ উপজেলার নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পরেছে। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। তাড়াশে হাট বাজার গুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, পিঁয়াজ, কাঁচা মরিচ, মাংস, ডিম, সয়াবীন তেল, চিনি, আটা, শীতকালীন সবজি সহ আরো অনেক প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে।
তাড়াশ মান্নান নগর বাজার এলাকার মুরগি ব্যবসায়ী রেজাউল হোসেন জানান, কিছুদিন পূর্বে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১২০ টাকায় বিক্রি হলেও এখন তা ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালী মুরগির দাম ১৮০ টাকা থেকে বেড়ে পৌছেছে ২৭০ টাকায়। কিছু দিন আগে যে দেশী মুরগির দাম ছিল ৩৫০ টাকা এখন তা বেড়ে দাড়িয়েছে ৩৭০ টাকায়। এক মাসের ব্যবধানে লেয়ার মুরগির দাম বেড়েছে কেজি প্রতি ২০ টাকা।
মান্নান নগর বাজারের কাঁচা মালের ব‍‍্যবসিক মোতালেপ হোসেন জানান, বর্তমান খুচরা বাজারে ভাল মানের প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকা, কাঁচা মরিচ ১৫০ টাকা, শিম ৮০ টাকা, বেগুন ৬০ টাকা, মিষ্টি কুমড়া ২৫ টাকা, মুলা ৩০ টাকা, শাক ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মান্নান নগর বাজার এলাকার মুন্না হুসাইন হোসেন জানান, মাস খানেকের ব্যবধানে চিনি, সয়াবিন, রুলার আটা, গমের আটা, মশুরের ডালের দাম বেড়েছে। বর্তমান প্রতি কেজি চিনি ৮০ টাকা, রুলার ময়দা ৪৮ টাকা, গমের আটা ৩৫ টাকা, ভাল মানের মশুরের ডাল ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। ডিম বিক্রেতারা জানান, প্রতি হালি মুরগির ডিম ৩৫ টাকায় এবং হাঁসের ডিম ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মাছ ও বিক্রি হচ্ছে চড়া দামে।
এ ব্যাপারে পৌর সদরের আলামিন জানান, নিত্য প্রয়োজনীয় প্রায় সকল দ্রব্যের দাম বেড়েছে। আমরা স্বল্প আয়ের মানুষ। দিন আনি দিন খাই। প্রয়োজনীয় দব্য ক্রয় করা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে পরেছে। এ অবস্থা চলতে থাকলে আমাদের পক্ষে জীবন ধারণ করা আরো বেশি কঠিন হয়ে পরবে। তিনি দ্রব্য মূল্য ক্রয় সীমার মধ্যে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। মহেশরৌহালী মহল্লার চায়ের দোকানদার আবুল হোসেন জানান, জিনিষ পত্রের দাম বাড়ায় সংসার চালানো খুবই কঠিন হয়ে পরেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com