বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
নবীনগরে ফুফার হাতে ভাতিজা খুন। কালের খবর

নবীনগরে ফুফার হাতে ভাতিজা খুন। কালের খবর

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের কালিপুরা গ্রামে ফুফা ফুফু মিলে ভাতিজাকে হত্যার পর মাটির নিচে পুঁতে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় পুলিশ গতকাল সোমবার ভাতিজার মাথা ও শরীরের হাঁড় উদ্ধার করেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফুফা মনছুর ও ফুফু ছুরিয়া আক্তারকে আটক করেছেন।

পুলিশ ও এলাকাবাসির সূত্রে জানা যায়, কালিপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে মাহিম (১৪) গত মার্চ মাসে বাড়ি থেকে ট্র্যাক্টর নিয়ে বের হয় তারপর থেকে সে নিখোঁজ রয়েছে। ইব্রাহিমপুর ইউনিয়নের সাবেক মেম্বার শুক্কু মিয়ার পুকুরের উওর পূর্ব কনার্রে মাটি কাটার সময় সোমবার সকালে ভ্যাকোর মধ্যে তার মাথা মন্ডল দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মাহিমের মাথা মন্ডল ও শরীরের হাঁড় উদ্ধার করে নিয়ে আসে। মাহিমের পিতা তাজুল ইসলাম বলেন, সে ও আমার বোন খারাপ প্রকৃতির লোক হওয়ায় তাদের সাথে মিশতে মানা করায় সে আমার সন্তানকে হত্যা করে মাটি নিচে পুতেঁ ফেলে। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করে।
নবীনগর থানার (ওসি) মো.আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মাথা মন্ডল ও হাঁড় উদ্ধার করা হয়েছে। ফুফা ও ফুফু দুজনকে আটক করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com