বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
হোটেলের খাবার খেয়ে সাংবাদিকসহ অসুস্থ ২০। কালের খবর

হোটেলের খাবার খেয়ে সাংবাদিকসহ অসুস্থ ২০। কালের খবর

নেত্রকোনা প্রতিনিধি, কালের খবর ঃ

linkedin sharing button
খাবার খেয়ে অসুস্থ
নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় স্থানীয় একটি হোটেলের খাবার খেয়ে সাংবাদিকসহ অন্তত ২০ জন অসুস্থ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অসুস্থদের মধ্যে তিনজনকে বুধবার রাতে আধুনিক সদর হাসপাতালের ডায়রিয়া বিভাগে ভর্তি করা হয়।

সূত্র জানায়,  মঙ্গলবার একটি অনুষ্ঠানে ৪৫ জনের খাবার সরবরাহ করে নেত্রকোনা শহরের দত্ত মার্কেটের বিপরীতে অবস্থিত হাজি বিরিয়ানী নামের একটি হোটেল। অনুষ্ঠানটিতে সংবাদকর্মী ছাড়াও সুশীল সমাজ, সংস্কৃতিমকর্মীসহ অন্যরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে প্রদান করা দুপুরের খাবার খেয়ে অধিকাংশের বমিসহ ডায়রিয়া শুরু হয়খ

বর পেয়ে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন,  ওই হোটেলে কোনো রকম স্বাস্থ্য নীতি না মেনে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রি করা হয়। তারা দোষীদের শাস্তি দাবি করেন।

হাজী বিরিয়ানীর হোটেল মালিক জহিরুল ইসলাম জানান, তিনি চার বছর ধরে ব্যবসা করে যাচ্ছেন। তার খাবার বেশ ভালো,  কম দাম হওয়ায় মানুষ আসে।

অসুস্থ হওয়া ব্যক্তিদের চিকিৎসা প্রদানকারী মেডিকেল অফিসার ডা. উচ্ছ্বাস সরকার জানান, খাদ্যে বিষক্রিয়া অর্থাৎ ফুডপয়জন হওয়ার কারণে এটি হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com