বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সারা দেশে ১ সেপ্টেম্বর থেকে একই দামে ইন্টারনেট। কালের খবর

সারা দেশে ১ সেপ্টেম্বর থেকে একই দামে ইন্টারনেট। কালের খবর

আগামী ১ সেপ্টেম্বর থেকে সারা দেশে ইন্টারনেট সেবা ‘এক দেশ এক রেট’ চালু হবে। পুরো দেশে একই দামে ব্রডব্যান্ডের ইন্টারনেট পাওয়া যাবে। শহর ও গ্রাম সব জায়গায়ই এক রেট নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিটিআরসির উদ্যোগে আয়োজিত ভার্চ্যুয়াল অনুষ্ঠানে অংশ নিয়ে এ সেবার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার উপস্থিত ছিলেন।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, আজকের দিনটা আমাদের স্মরণীয় একটি দিন। দশ বছর আগে ‘এক দেশ এক রেট’ এর জন্য রাস্তায় নেমেছিলাম। আজকের দিনটিতে তা সফল হলো। ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এটি অন্যতম একটি মাইলফলক। ডিজিটাল কানেকটিভিটির জন্য ইন্টারনেট সহজলভ্য করতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে গ্রাহক পর্যায়ে ৫ এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড) গতির ইন্টারনেটের সর্বোচ্চ মূল্য হবে ৫০০ টাকা, ১০ এমবিপিএসের মূল্য ৮০০ টাকা এবং ২০ এমবিপিএসের মূল্য ১২০০ টাকা বেঁধে দেওয়া হয়েছে। রাজধানী, শহর অথবা গ্রাম, সব স্থানের জন্য একই হারে একই দামে এ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা কার্যকর হবে বলে বিটিআরসি থেকে জানানো হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com