বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শেখ ফজলে শামস পরশের জন্মদিনে দোয়া-দরিদ্রদের মাঝে খাবার বিতরণ। কালের খবর

শেখ ফজলে শামস পরশের জন্মদিনে দোয়া-দরিদ্রদের মাঝে খাবার বিতরণ। কালের খবর

স্টাফ রিপোর্টার, কালের খবর : মহামারি করোনায় স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে দীর্ঘায়ু কামনা করে দোয়া এবং অসহায় ছিন্নমূল-হতদরিদ্রদের মাঝে রান্না করা উন্নয়ত খাবার বিতরনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের জন্মদিন পালন করেছে ঢাকা মহানগর দক্ষিন যুবলীগ। গতকাল শুক্রবার বাদ জুম্মা নামায়ের পর ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করীম রেজা‘র নির্দেশে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে দোয়া মাহফিল এবং গরীবদের মাঝে খাবার বিতরণ করা হয়। এদিন দোয়া মাহফিলে আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একইসাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ ও ২১ আগস্ট ও ১৯৭১ সালের নিহত শহীদ এবং শেখ ফজলে শামস পরশের পিতা শেখ ফজলুল হক মণি ও মা আরজু মণির রুহের মাগফেরাতও কামনা করা হয়। এছাড়াও টিকাটুলির নিজ বাসভবনে ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রেজাউল করীম রেজা প্রায় দুই (২শত) শতাধিক বৃদ্ধ-শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরন করেন।
এদিকে রাজধানীর হাইকোর্ট মসজিদে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের জন্মদিন উপলক্ষে আয়োজিত বিশেষ দোয়া মাহফিল ও দুস্থদের মাছে খাবার বিতরণে অংশ নেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, মোয়াজ্জেম হোসেন,তাজউদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন। এছাড়াও মসজিদে দোয়া মাহফিলের পাশাপাশি শারিরিক প্রতিবন্ধীদের মধ্যে খাবার বিতরণ করেছেন ৫০নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক জুলহাস সরকার। এদিন ৬৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাসেল ভূইঁয়া। অপরদিকে ৬৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মানিউর রহমান মৃধা মিশু ও সাধারণ সম্পাদক এমরান হোসেন বাসায় বাসায় রান্না করা খাবার পৌছে দেন। একইদিন বাদ জুম্মা নামাজের পর ৬৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি নীরু আমিন নুরুল এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুজা বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের জন্মদিন উপলক্ষে কর্মহীণ শ্রমজীবী ১৮০টি পরিবারের মাঝে চাল-ডাল ও সবজি বিতরণ করেছেন। ৪১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. জুয়েল ও সাধারণ সম্পাদক শওকত আলী জিমি হ্যাণ্ডস্যানিটাইজার ও মার্স্ক বিতরণ করেছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com