বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সরকারের নিবন্ধন পেলো দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল “বাংলার খবর ২৪ডটকম”।

সরকারের নিবন্ধন পেলো দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল “বাংলার খবর ২৪ডটকম”।

বাংলার খবর ২৪ডটকম এর নিবন্ধন দেওয়ায় তিনি তথ‌্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, তথ্যসচিব,প্রধান তথ‌্য কর্মকর্তা সুরথ কুমার সরকারসহ সরকারের সং‌শ্লিষ্ট‌দের প্রতি ধন‌্যবাদ ও কৃতজ্ঞতা জা‌নান।
তথ্য মন্ত্রণালয় সূত্র জানায়, যেসব অনলাইন নিউজপোর্টালের পক্ষে সরকার নির্ধারিত সংস্থাগুলোর অনাপত্তি পাওয়া গেছে, সেগুলো প্রাথমিক রেজিস্ট্রেশনের অনুমতি পায়। এ সংক্রান্ত তালিকা প্রকাশের পর নিবন্ধন ফি দেওয়াসহ অন্যান্য কার্যক্রম শেষে নিবন্ধন সনদ দেওয়া হচ্ছে। ‌‘সবার আগে সব খবর’- এই স্লোগান ধারণ করে এগিয়ে চলেছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালটি। এর অগ্রযাত্রায় আরেকটি ধাপ যুক্ত হলো।
নিউজ পোর্টালটির যাত্রা শুরু ২০১৪ সালের ১৩ই ফেব্রুয়ারি। জনগণের পক্ষে নির্দলীয় এবং সত্য প্রকাশে অবিচল মনোভাবের ধারাবাহিকতায় স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে সংবাদমাধ্যমটি।
সরকারি ঘোষণার পর বিভিন্ন সংস্থার যাচাই-বাছাই শেষে গত ৩০ জুলাই নিবন্ধনের জন্য প্রথমে ৩৪টি অনলাইন ও পরে ২৯ শে নভেম্বর বাংলার খবর ২৪ডটকম সহ ৫১ টি নিউজ পোর্টালের তালিকা প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়। আর সরকার নির্ধারিত ফি জমা দেওয়ার পর পোর্টালগুলোকে নিবন্ধন সনদ দিচ্ছে তথ্য অধিদফতর।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com