শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
দক্ষিণ সুরমা থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। কালের খবর

দক্ষিণ সুরমা থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। কালের খবর

সৈয়দ সিরাজুল ইসলাম হাসান , প্রতিনিধি, কালের খবর  :

সিলেট মেট্রোপলিটন পুলিশ এর দক্ষিণ সুরমা থানার প্রাঙ্গণে গত ১২ ডিসেম্বরে দক্ষিণ সুরমা থানার ওপেন হাউজ ডে-২০২০ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসএমপির পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সুহেল রেজা পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ-অপরাধ) জনাব মোঃ এহসান চৌধুরী পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (দক্ষিণ সুরমা থানা) জনাব মোঃ ইসমাইল হোসেন পিপিএম, দক্ষিণ সুরমা থানা এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অত্র এলাকার স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ পুলিশের কার্যক্রম ও এলাকার নাগরিক সমস্যা নিয়ে তাদের নিজ নিজ বক্তব্য পুলিশ কমিশনারের সম্মুখে উপস্থাপন করেন। অনেক জনসাধারণ পুলিশের সাম্প্রতিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কেও খোলামেলা বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত পুলিশ কমিশনার স্থানীয় জনসাধারণের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যের শুরুতেই পুলিশ কমিশনার সাধারণ জনগনের উদ্দেশ্যে বলেন ‘আমরা আপনাদের পাশে থাকব, আপনারা আমাদের পাশে থাকবেন। তিনি বলেন চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি বন্ধে পুলিশের কাজ অব্যাহত আছে। তিনি আরও বলেন যদি কোন সংক্ষুব্দ ব্যক্তি থানায় মামলা নিয়ে আসে তাহলে তা রুজু করা হবে। পরে তদন্তের ভিত্তিতে যাচাই করা হবে মামলা সত্য না মিথ্যা। এ ব্যাপারে তথ্য দিয়ে সাধরণ জনগণকে সহায়তা করার আহব্বান জানান। জুয়া খেলার ব্যাপারে তিনি বলেন তীর শিলং খেলার এজেন্টদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং কিশোর গ্যাং ও চাঁদাবাজদের তালিকা সংগ্রহ করা হচ্ছে। এই বিষয়ে সকলের সহযোগিতা ও এগিয়ে আসার আহবানও তিনি জানান। প্রতি মাসের ১২ তারিখে দক্ষিণ সুরমা থানা প্রাঙ্গণে মাসিক ওপেন হাউজ ডে কার্যক্রম অনুষ্ঠিত হবে মর্মে তিনি ঘোষণা করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com