শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
মিলগেটে চালের দাম নির্ধারণ করে দিলো সরকার । কালের খবর

মিলগেটে চালের দাম নির্ধারণ করে দিলো সরকার । কালের খবর

 গত কয়েক সপ্তাহ ধরে দাম অব্যাহতভাবে বাড়ার কারণে সরু মিনিকেট ও মাঝারি আটাশ চালের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। নতুন নির্ধারিত দর অনুযায়ী মিনিকেট চাল (মিলগেট মূল্য) ৫০ কেজি বস্তার মূল্য ২৫৭৫ টাকা (প্রতি কেজি ৫১.৫০ টাকা) এবং মাঝারি আটাশ চাল ৫০ কেজি বস্তার মূল্য ২২৫০ টাকা (প্রতি কেজি ৪৫ টাকা) নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) খাদ্য ভবনের সম্মেলন কক্ষে চালকল মালিক, পাইকারি ও খুচরা চাল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

 বৈঠকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, চালের নির্ধারিত মূল্য বাস্তবায়ন না হলে আগামী দশ দিনের মধ্যে সরকার সরু চাল আমদানির অনুমতি দেবে।

খাদ্যমন্ত্রী বলেন, চালের দাম ১৫দিন আগে যা ছিল সে দামেই পুরো অক্টোবর বিক্রি করতে হবে। কোনোভাবেই এ মাসে আর চালের দাম বাড়ানো যাবে না। গত এক সপ্তাহে যে পরিমাণ দাম বেড়েছে তা কমিয়ে আনার নির্দেশ দেন তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com