শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ডেমরায় ইস্পাত কারখানায় লোহা গলানোর ভাট্টিতে ছিটকে পড়ে দগ্ধ ৫ । কালের খবর

ডেমরায় ইস্পাত কারখানায় লোহা গলানোর ভাট্টিতে ছিটকে পড়ে দগ্ধ ৫ । কালের খবর

স্টাফ রিপোর্টার ॥ কালের খবর :

রাজধানীর ডেমরা কোনাপাড়ায় একটি ইস্পাত কারখানায় লোহা গলানোর ভাট্টি থেকে গলিত লোহা ছিটকে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হচ্ছে, আল আমিন (১৮), জসিম উদ্দিন (৪৫), ইয়ার হোসেন শান্ত (২৩), জনু ব্যাপারী (৪০) ও দিদার হোসেন (২৭)। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকজনক।

ইনস্টিটিউটে আবসিক চিকিৎসক ডাঃ পার্থ শংকর পাল জানান, দগ্ধদের মধ্যে ইয়ার হোসেনের শরীরের ৪০ শতাংশ, জসিম উদ্দিনের ২০ শতাংশ ও আলআমিনের (২৫) শরীর ২৪ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

আর দিদার হোসেন ও জনু ব্যাপারী নামে দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। দগ্ধ আল আমিন জানান, তারা ওই কারখানার শ্রমিক। শনিবার রাত ১২টার দিকে নয়জন কাজ করছিলেন। হঠাৎ গলিত লোহা ভাট্টির ভেতর থেকে বিস্ফোরিত হয়ে চারদিকে ছিটকে পড়তে শুরু করে।

তিনি দৌঁড়ে সরে যাওয়ার চেষ্টা করলেও ধাক্কা লেগে পড়ে যান। তখন গলিত লোহার ফুলকি তার ওপর পড়তে থাকে। তিনি ছাড়াও রাতে কর্মরত আরও চারজন দগ্ধ হন। দগ্ধ আলামিনের চাচা মোঃ সেলিম বলেন, যাত্রাবাড়ী গোল্ডেন ব্রিজের পাশে শাহরিয়ার স্টিল মিলে দেড় মাস ধরে কাজ করছে আলামিন। তিনি জানান, শনিবার রাত ১টার দিকে ওই মিলে কাজ করার সময় লোহা গোলানোর ভাট্টিতে বিস্ফোরণ ঘটে। তখন বাট্টিতে থাকা গলিত লোহার তরল পদার্থ ছিটকে পড়ে তাদের ওপর। এতে আলামিনসহ ৫জন দগ্ধ হন। সংবাদ শুনে আমরা হাসপাতালে ছুটে এসেছি।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা হয়েছে। তদন্ত করা হচ্ছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com