শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক বাঘাইহাট অসহায় ও দুস্থ পরিবারের পাশে বিশিষ্ট ব্যবসায়ী নূর হোসেনের মানবিক সহায়তা। কালের খবর রাঙামাটিতে অবশেষে মৃত পুরুষ হাতিটির পাশে সরল সঙ্গী, করবে ময়নাতদন্ত । কালের খবর সাজেক পর্যটক রুইলুই পাড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক চার। কালের খবর চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি টিটু, সাধারণ সম্পাদক শাহীন। কালের খবর সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর
নবীনগরে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে ব্রাহ্মণবাড়িয়ার সব ত্রাণের তালিকা বাতিল। কালের খবর

নবীনগরে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে ব্রাহ্মণবাড়িয়ার সব ত্রাণের তালিকা বাতিল। কালের খবর

ত্রাণের তালিকায় নবীনগরের ঐক্যপরিষদ নেতা সীতানাথ সূত্রধরের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে এবার চরম খেসারত দিতে হল গোটা ব্রাহ্মণবাড়িয়া জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কমিটিকে। ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে কেন্দ্রে পাঠানো সংখ্যালঘুদের ত্রাণের সব তালিকা অবশেষে বাতিল করে দিল ঐক্যপরিষদের কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাসগুপ্ত কালের খবরকে  আজ এ তথ্যটি নিশ্চিত করেন।
হতদরিদ্রদের বদলে সীতানাথ সূত্রধর তার নিজের কোটিপতি পূত্রবধূ, ভ্রাতুষ্পুতসহ নিকট আত্মীয় স্বজনদের নাম ঢুকিয়ে ত্রাণের তালিকা কেন্দ্রে পাঠানোয় ঐক্যপরিষদের ভাবমূর্তি দারুনভাবে ক্ষুন্ন হওয়ায়, গোটা জেলার ত্রাণ তালিকাটি বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে রানা দাসগুপ্ত বলেন,‘ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রাপ্ত সব ত্রাণের তালিকা বাতিল হলেও, দেশের অন্য সব জেলা থেকে প্রাপ্ত হতদরিদ্রদের ত্রাণ তালিকাগুলো শিগগীরই প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি দীলিপ নাগ এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজী হননি। তবে সীতানাথ সূত্রধরের অনিয়ম ও দুর্নীতির কারণে জেলার সব তালিকা বাতিল হওয়ার পর নবীনগর কমিটি এখনও বহাল আছে কিভাবে? এ প্রশ্নের জবাবে তিনি কালের খবরকে  বলেন,‘আমি একাতো এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো না। তবে খুব শিগগীরই জেলা কমিটি বসে নবীনগর কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

ত্রাণের তালিকায় হতদরিদ্রদের বদলে নিজের কোটিপতি পুত্রবধূ, ভ্রাতুষ্পুত্র, বোন, ভাগ্নে, শ্যালক, শাশুড়িসহ নিকট আত্মীয় স্বজনের নাম অন্তর্ভূক্ত করার ঘটনায় কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাসগুপ্ত জেলা কমিটিকে শোকজ করেন। এরপরই কেন্দ্র থেকে জেলা কমিটির সব তালিকা বাতিল করে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com