শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নারায়ণগঞ্জ জেলা পিবিআই’র পুলিশ সুপার মনিরুল ইসলামের যোগদান। কালের খবর

নারায়ণগঞ্জ জেলা পিবিআই’র পুলিশ সুপার মনিরুল ইসলামের যোগদান। কালের খবর

কালের খবর ডেস্ক  : :: নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পিবিআই পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে  ৭ জুলাই মঙ্গলবার মোহাম্মদ মনিরুল ইসলাম পিপিএম যোগদান করেছেন । মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে পিবিআই থেকে । তিনি এর আগে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ভারপ্রাপ্ত ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এর দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও গোপালগঞ্জ জেলায় সার্কেল এএসপি হিসাবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি ঢাকা বিভাগের ১৩ জেলার মধ্য সেরা পুলিশ সুপার হিসাবে মনোনীত হয়েছিলেন। এছাড়াও পুলিশ সপ্তাহ ২০২০ সালে প্রেসিডেন্ট পদক হিসাবে পিপিএম ও ২০১৯ সালে আইজিপি ব্যাচে সর্বোচ্চ পদকপ্রাপ্ত হয়েছেন। এছাড়াও অসংখ্যবার শ্রেষ্ঠ সার্কেল এএসপির পুরস্কার পেয়েছেন। তিনি সাইবার ক্রাইম বিষয়ে ভারতে উন্নতর প্রশিক্ষণ গ্রহন করেছেন । এসপি মনিরুল ইসলাম পিপিএম ইউরোপীয়ান কমিশনের Erasmus Mundus স্কলারশীপে ইংল্যান্ড, নরওয়ে ও সুইডেনের বিশ্ববিদ্যালয় থেকে Human Rights এর উপর মাষ্টার্স ডিগ্রী এবং চুয়েট থেকে তড়িৎ প্রকৌশলী বিষয়ে ব্যাচেলার ডিগ্রী অর্জন করেন। তার নিজ জেলা চট্টগ্রামে। তিনি এক কন্যা সন্তানের জনক।
তিনি একজন চৌকস পুলিশ সুপার হিসাবে পরিচিত। বর্তমানে তিনি পিবিআই নারায়ণগঞ্জ জেলার দায়িত্বে আছেন। নারায়ণগঞ্জবাসী আস্থা আর বিশ্বাসের প্রতিক হিসাবে দেখছেন পিবিআই এর এসপি মনিরুল ইসলামকে।
Seen by Abdul Haque at Sunday 9:06pm
Aa

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com