বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
প্রেমিকার ওড়নায় গলায় ফাঁস

প্রেমিকার ওড়নায় গলায় ফাঁস

কালের খবর : প্রেমিকার ওড়নায় গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছে এক প্রেমিক।
সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের চতুর্থ তলায় এ ঘটনা ঘটেছে।
নিহত যুবকের নাম রাসেল খান (২৫)। রাসেলের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কুমার পাড়া গ্রামে। রাসেল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চাকরি করত।

রাসেলে সঙ্গে থাকা তার প্রেমিকা দাবি করেন, সকালে তিনি রাসেলের সঙ্গে দেখা করতে তার রুমে গিয়েছিলেন। কথাবার্তার এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়া চলাকালে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যান। পরে বাথরুম থেকে বের হয়ে দেখতে পান, প্রেমিক রাসেল তারই ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে।
স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিকভাবে রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বলেন, ‘রাসেলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি জানিয়ে তার পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে।’

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com