বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কদমতলীতে পিস্তলসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

কদমতলীতে পিস্তলসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

কালের খবর : ঢাকা মহানগরের কদমতলী থানা এলাকা হতে অবৈধ অস্ত্রসহ তিন জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা পূর্ব বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ ইসমাইল হোসেন ইউসুফ (৫০), মোঃ সোহেল @ ইসমাইল (৩৫) ও মোঃ ইউসুফ সাধু (৩০)। এ সময় তাদের নিকট থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহারের জন্য ০১ টি পিস্তল, ০১ টি চাপাতি ও ০১ টি ছোরা উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি সন্ধ্যা ০৬ টা ২৫ মিনিটের দিকে তথ্যের ভিত্তিতে কদমতলী থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়স্থ রায়েরবাগের খানকা শরীফ রোডে অভিযান চালায় ডিবি পূর্ব বিভাগের ডেমরা জোনাল টিম। ছিনতাইয়ের প্রস্তুতি নেয়ার সময় ছিনতাইকারীদের অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করে অভিযান পরিচালনাকারী টিম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলাসহ অন্যান্য স্থানে ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্রের মুখে প্রাণনাশের ভয় দেখিয়ে তারা লোকজনদের সাথে থাকা টাকা মোবাইল ও অন্যান্য দামিজিনিসপত্র ছিনতাই করে থাকে।
কদমতলী থানায় দুইটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com