শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
কুমিল্লা কারাগারের সহকারী কারারক্ষী ইয়াবাসহ আটক। কালের খবর

কুমিল্লা কারাগারের সহকারী কারারক্ষী ইয়াবাসহ আটক। কালের খবর

কুমিল্লা প্রতিনিধি, কালের খবর ;

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সহকারী প্রধান কারারক্ষী তরিকুল ইসলাম শাহিন ১০৪ পিস ইয়াবাসহ আটক হয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে ইয়াবা নিয়ে কারাগারে প্রবেশকালে সিনিয়র জেল সুপার মো. শাহজাহান আহমেদের কাছে হাতে নাতে ধরা পড়েন তিনি।

পরে কারা ব্যারাকে তার রুমে তল্লাশি চালিয়ে কারা কর্তৃপক্ষ বিছানার নিচ থেকে আরো ৪১৬ পিস ইয়াবা উদ্ধার করে।

কারাগারের সিনিয়র জেল সুপার এ তথ‌্য নিশ্চিত করেছেন।

আটককৃত তরিকুল ইসলাম শাহিন চট্টগ্রামের সিতাকুন্ড উপজেলার ইয়াকুব নগরের ফুল মিয়ার ছেলে। তিনি ১৯৯৬ সালের ১৫ জুন চাকরিতে যোগদান করে।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহজাহান আহমেদ বলেন, ‘‘কুমিল্লা কারাগারে যোগ দেওয়ার পর বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানতে পারি সহকারী প্রধান কারারক্ষী মো. তরিকুল ইসলাম শাহিন (কারা রক্ষী নং ২১৫৯৯) কারাগারের ভিতর বন্দিদের কাছে মাদক বিক্রি করেন। এ তথ‌্য পেয়ে তাকে হাতে নাতে ধরার জন্য আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নেই।

‘সোমবার (৬ এপ্রিল) গোপন সংবাদে জানতে পারি যে তিনি ইয়াবাসহ ডিউটিতে আসছেন। তাই আমরাও সতর্ক থাকি। বেলা সাড়ে ১১টায় তিনি ভিতরে প্রবেশকালে কারা সিপাহী দিয়ে তাকে আমার রুমে ডেকে আনি। এ সময় জেলার মো. আসাদুর রহমানসহ অন্যান্য ডেপুটি জেলারদের আগেই উপস্থিত রাখি। সবার সামনে সহকারী প্রধান কারারক্ষী তারিকুল ইসলাম শাহিনের দেহ তল্লাশি করলে তার পকেটে থাকা সিগারেটের প্যাকেটের ভিতর ১০৪ পিস ইয়াবা খুঁজে পাই।

‘পরে কারাগারের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে ব্যারাকে তার রুমে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে আরো ৪১৬ পিস ইয়াবা উদ্ধার করি। এ নিয়ে মোট ৫২২ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে কারাগারের ভিতর বন্দিদের মাঝে মাদক বিক্রি করতেন বলে স্বীকার করেছেন।

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com