মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর
নারীর অন্তর্বাস থেকে স্বর্ণ জব্দ

নারীর অন্তর্বাস থেকে স্বর্ণ জব্দ

কালের খবর নিউজ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে নারীর অন্তর্বাস থেকে আনুমানিক ১ কোটি ৩৯ লাখ টাকা মূল্যের এই স্বর্ণ জব্দ করা হয়।
মঙ্গলবার সকালে বিমানবন্দরে পৌনে ৩ কেজি ওজনের ২৪টি স্বর্ণের বারসহ এক বিমান যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। তার নাম জান্নাতুল ফেরদৌস (২৩)।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান, ইউএস-বাংলার একটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন জান্নাতুল। ফ্লাইটটি মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে শাহজালাল রুটে যাত্রী পরিবহন করে। চট্টগ্রাম থেকে ঢাকায় আসার সময় আকাশ পথে তার কাছে স্বর্ণ হস্তান্তর করে স্বর্ণ পাচারচক্রের সদস্যরা। আটক স্বর্ণগুলো ওই নারী তার অন্তর্বাসে লুকিয়ে রাখেন।
গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ওই যাত্রীকে নজরদারিতে রাখেন। এরপর ডোমেস্টিক টার্মিনালে অবতরণের পর তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২ দশমিক ৭৮৫ কেজি ওজনের ২৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৯ লাখ টাকা। আটক নারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও মইনুল খান জানান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com