মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর
চট্টগ্রামে ঘুষের টাকাসহ সার্ভেয়ার আটক। কালের খবর

চট্টগ্রামে ঘুষের টাকাসহ সার্ভেয়ার আটক। কালের খবর

চট্টগ্রাম প্রতিনিধি, কালের খবর :
ঘুষের টাকাসহ সার্ভেয়ার আটক
আনোয়ারা উপজেলার চাতরি চৌমুহনী এলাকা হতে তাকে আটক করে দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালকের নেতৃত্বে সমন্বিত জেলা কার্যালয়-১ এর একটি টিম মো. শহীদুল হক নামে ওই সার্ভেয়ারকে আটক করে । দুদক চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক লুৎফুল কবীর চন্দন জানান আটক শহীদুল আনোয়ারা সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার হিসেবে কর্মরত আছেন।

এব্যাপারে সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়-২ এ একটি মামলা দায়ের করেন। আটক সহিদুলকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

দুদক সূত্রে জানা গেছে, বিগত কয়েক মাস ধরে আনোয়ারা উপজেলায় ডিজিটাল সার্ভে পরিচালনা করে আসছে সরকারি জরিপ অধিদপ্তর। আটক সার্ভেয়ার সহিদুল জরিপের দায়িত্বে ছিলেন।

আনোয়ারার বটতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভুক্তভোগী ইমরান হোসেন নিজেদের মৌরশী জমির যথাযথ রেকর্ডপত্র উপস্থাপন করা সত্ত্বেও ডিজিটাল খতিয়ানে দাবিকৃত জমির চেয়ে দখলে বেশি আছে উল্লেখ করে ৭০ হাজার টাকা ঘুষ দাবি করে। এ নিয়ে কয়েকদিন আগে ভুক্তভোগী ইমরান হোসেন স্থানীয় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আকতার মুন্নীকে সাথে নিয়ে দুদকে লিখিত অভিযোগ করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com