শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সম্রাট সিঙ্গাপুরে যেই বিদেশী নারীর সঙ্গে সময় কাটাতেন ’। কালের খবর

সম্রাট সিঙ্গাপুরে যেই বিদেশী নারীর সঙ্গে সময় কাটাতেন ’। কালের খবর

কালের খবর রিপোর্ট :

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট সিঙ্গাপুরে একজন বিদেশী নারীর সঙ্গে সময় কাটাতেন। এ তথ্য জানিয়ে তার দ্বিতীয় স্ত্রী শারমিন চৌধুরী বলেছেন, সম্রাটের আর কোন নেশা নেই জুয়া খেলা ছাড়া। ক্যাসিনো থেকে টাকা আয় করে সংগঠন চালাতেন বলেও দাবি করেছেন শারমিন। বিকালে মহাখালির ডিওএইচএস এ সম্রাটের স্ত্রী বসবাস করেন। এ বাসায় সম্রাট গত দুই বছরে এক দিনও আসেননি। শারমিন জানান, আগে তাকে নিয়ে বিদেশে গেলেও গত দুই বছর আর তাকে সঙ্গে নেননি। তিনি সিঙ্গাপুরে চায়না-মালয়েশিয়ান বংশোদ্ভুত এক নারীর সঙ্গে সেখানে সময় কাটাতেন। শারমিন বলেন, সম্রাটকে ভাল মানুষ বলেই তিনি জানেন।

গত দুই বছর ধরে সম্রাট এ বাসায় না এলেও তিনি নিয়মিত কাকরাইলের কার্যালয়ে যেতেন। সেখানেই সম্রাট বেশি সময় কাটাতেন। ওই কার্যালয় সম্রাট দখল করেছেন কিনা এমন এক প্রশ্নে শারমিন বলেন, ওই কার্যালয়ে অফিস নেয়ার পর তার লোকজন নিরাপত্তা জোরদার করে। এতে ওই ভবনের অনেকে সরে যায়। ওই ভবনে তার কার্যালয় ছাড়া আর কেউ এখন নেই।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com