বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর

চুল কালো করার উপায়

কালের খবর নিউজ:

ঘন আর কালো চুলের আকাঙ্ক্ষা থাকে প্রায় সবারই। চুল কালো রাখার নানা কৃত্রিম উপায় বাজারে মেলে। কিন্তু, এই কৃত্রিম জিনিসগুলিতে চুল যত না কালো থাকে তার থেকে বেশি ক্ষতি হয় চুলের। তবে এমন কিছু প্রাকৃতিক জিনিস রয়েছে, যাদের সাহায্য নিলে চুল থাকবে কালো এবং সুন্দর এবং চুলের তো কোনো ক্ষতি হবেই না, বরং স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠবে চুল।
সকালে খালি পেটে ছোলা খান। স্বাস্থ্যের পক্ষে যেমন এটা উপাদেয়, তেমনই ছোলাতে থাকা ফোলিক অ্যাসিড চুলের কালো রং বজায় রাখে। এছাড়াও ছোলাতে থাকে বি১২। চুলের জন্য খুবই সহায়ক এটি।
সিরিয়ালস ভিটামিন বি৯ এবং বি১২ লোহিত রক্ত কণিকা উৎপাদনে সাহায্য করে। সিরিয়ালসে এই দুটি ভিটামিন বিপুল পরিমাণে পাওয়া যায়। চুলের স্বাভাবিক রঙ বজায় রাখতে সাহায্য করে এই দু’টি ভিটামিন।
শাক-সবজিতে প্রবল পরিমাণে ফোলিক অ্যাসিড থাকে। ফোলিক অ্যাসিড চুলকে কালো রাখতে সাহায্য করে এবং চুলের স্বাস্থ্যকেও রক্ষা করে।
বাদাম খেলে চুল স্বাস্থ্যোজ্জল হয়। এ কথা বহু বছর ধরে চলে আসছে। বাদাম খাওয়ার পাশাপাশি, বাদাম বেটে চুলে লাগালেও তা ভালো।
স্যামন মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে, যা চুলের পুষ্টিতে সাহায্য করে।
চিংড়িতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। এই জিঙ্ক চুলের কালো রঙ বজায় রাখতে সাহায্য করে।
মুরগির মাংসে প্রচুর পরিমাণে ভিটামিন বি১২ এবং ফোলিক অ্যাসিড মেলে। আর এই দু’টি জিনিস চুলের স্বাস্থ্য এবং কালো রঙ বজায় রাখতে সাহায্য করে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com