বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান নাছিমা বেগম। কালের খবর

জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান নাছিমা বেগম। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নতুন হয়েছেন সাবেক জ্যেষ্ঠ সচিব নাছিমা বেগম। রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের কথা জানানো হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য ও পাঁচ অবৈতনিক সদস্যকে নিয়োগ দেন। জাতীয় মানবাধিকার কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন নিয়োগ পাওয়া চেয়ারম্যান নাছিমা বেগম কমিশনের সদ্য বিদায়ী চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের স্থলাভিষিক্ত হলেন। কমিশনের সার্বক্ষণিক সদস্য হয়েছেন সাবেক সচিব কামাল উদ্দিন আহমেদ।

নতুন পাঁচ অবৈতনিক সদস্য হলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফিকা আফতাব, রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, সাবেক জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, সাবেক জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান ও সাবেক সচিব নমিতা হালদার।

উল্লেখ্য, নতুন নিয়োগ পাওয়া চেয়ারম্যান নাছিমা বেগম সর্বশেষ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com