বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত আহত ১

সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত আহত ১

কালের খবর নিউজ:

রোববার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ঘাট এলাকায় যাত্রীবাহী বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশা ৫যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ১জন আহত হয়েছে।
নিহতরা হলেন, সেরাজুল ইসলাম (৩৫), তার স্ত্রী আরিফা খাতুন (৩০), রাজ্জাক (৪০), চালক শামীম রেজা (৩৮), এবং ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি তোতামিয়া (৩৫)।
শাহজাদপুর থানার খাজা গোলাম কিবরিয়া জানান, রোববার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ঘাট এলাকায় বাঘাবাড়ি ব্রীজের পাশে একটি সিএনজি চালিত অটোরিকশা দাড়িয়ে থাকা অবস্থায় যাত্রী উঠাচ্ছিল। এ সময় পাবনা থেকে ঢাকাগামী ইশা পরিবহণের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌছে ব্রেকফেল করে নিয়ন্ত্রণ হারায় এবং ওই অটোরিকশাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই ৩জনের মৃত্যু হয়। আহত হয় ৩ জন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় পোতাজিয়া হাসাপাতালে নেয়ার পথে তোতা এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ১ জনের মৃত্যু হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com