শনিবার, ০২ মে ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক বাঘাইহাট অসহায় ও দুস্থ পরিবারের পাশে বিশিষ্ট ব্যবসায়ী নূর হোসেনের মানবিক সহায়তা। কালের খবর রাঙামাটিতে অবশেষে মৃত পুরুষ হাতিটির পাশে সরল সঙ্গী, করবে ময়নাতদন্ত । কালের খবর সাজেক পর্যটক রুইলুই পাড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক চার। কালের খবর চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি টিটু, সাধারণ সম্পাদক শাহীন। কালের খবর সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর
খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মেরে ফেলার মানসিকতা সরকারের নেই: কাদের । কালের খবর

খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মেরে ফেলার মানসিকতা সরকারের নেই: কাদের । কালের খবর

কালের খবর রিপোর্ট :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিনাচিকিৎসায় খালেদা জিয়াকে মেরে ফেলার মতো অমানবিক মানসিকতা সরকারের নেই বলে জানিয়েছেন ।

শুক্রবার ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভাশেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেত্রীর চিকিৎসা চলছে। তিনি এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন।শেখ হাসিনা সরকার অমানবিক ও নিষ্ঠুর না যে বিনাচিকিৎসায় তিনি (খালেদা) মারা যাবেন।

ভারতের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির আবারও ক্ষমতায় আসা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নরেন্দ্র মোদি অধিক শক্তিশালী হয়ে ফের ক্ষমতায় এসেছেন। আমরা আশা করব তিস্তা সমস্যাসহ দুই দেশের মধ্যে অমীমাংসিত সমস্যাগুলোর মোদির সরকারের সময়েই সমাধান হবে।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার ধারণাকে অতিক্রম করে ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন। এ জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে টেলিফোন করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাকে টুইটও করেছেন।

দলীয় কার্যক্রম প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রায় আড়াই মাস পর আমি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করলাম। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ঈদের পর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদের নেতৃত্বে ৮টি টিম মাঠে নামবে। তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে সম্মেলনের মাধ্যমে শক্তিশালী করে গড়ে তুলবে।

আওয়ামী লীগের কাউন্সিল প্রসঙ্গে তিনি বলেন, সম্মেলনের মাধ্যমে দলে নেতৃত্ব ঠিক হবে। অনুপ্রবেশকারীদের ঢোকার সুযোগ থাকবে না। যারা পরীক্ষিত সৈনিক, দীর্ঘদিন ধরে দলে কাজ করছে তারাই নেতৃত্বে আসবেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, বিএম মোজাম্মেল হক, মেজবাহ উদ্দিন সিরাজ, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের দণ্ড নিয়ে এক বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘদিন কারাগারে থেকে অসুস্থ হয়ে তিনি এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। বিএনপি বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসার জন্য জামিন চাইছে। আজ শুক্রবার গুলশানে এক সংবাদ সম্মেলনে তার মুক্তি দাবি করে বিএনপি মহাসচিব প্রশ্ন রাখেন, সরকার কি খালেদা জিয়াকে জেলখানায়ই মেরে ফেলতে চাচ্ছে?

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com