বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
জামিন পেলেন কবি হেনরী স্বপন

জামিন পেলেন কবি হেনরী স্বপন

বরিশাল প্রতিনিধি : ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারের তিনদিনের মাথায় জামিন পেয়েছেন কবি হেনরী স্বপন।

১৬ মে, বৃহস্পতিবার বেলা ১২টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শামীম আহমেদ ৩০ জুন মামলার পরবর্তী তারিখ পর্যন্ত হেনরী স্বপনের জামিন মঞ্জুর করেন।

হেনরী স্বপনের আইনজীবী ওবায়দুল্লাহ সাজু জানান, স্বপনের জামিনের বিষয়ে আবেদন করার পর বাদীকে বিচারক কোনো আপত্তি আছে কি না প্রশ্ন রাখেন। এ সময় বাদী ধর্মযাজক লাকাবা লিএল গোমেজ তার উত্তরে কোনো আপত্তি নেই বললে তাকে ভর্ৎসনা করা হয়। এরপর বিচারক মামলার আগামী কার্যদিবস পর্যন্ত স্বপনের জামিন মঞ্জুর করেন।

আইনজীবী সাজু জানান, আাদলতে হেনরী স্বপনের জামিন আবেদনে আরও ১০ আইনজীবী সহযোগিতা করেছেন।

বরিশালের উদয়ন স্কুলসংলগ্ন ক্যাথলিক চার্চের ফাদার লরেন্স লাকা ভেলি গোমেজ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে কবি হেনরী স্বপনসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ওইদিনই নগরের চৌমাথার গোলপুকুর এলাকা থেকে স্বপনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে বরিশাল নগর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মারুফ আহমেদের আদালতে হাজির করা হলে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলায় অভিযোগ করা হয়, কবি হেনরী স্বপন সম্প্রতি শ্রীলঙ্কায় গির্জায় হামলার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এই স্ট্যাটাসের সূত্র ধরেই তার বিরুদ্ধে এই মামলা হয়।

এর আগে গত ১১ মে গভীর রাতে কিছু ব্যক্তি কবি হেনরী স্বপনের বাসায় গিয়ে তাকে বরিশাল ত্যাগ ও প্রাণনাশের হুমকি দেয়। এতে তিনি নিরাপত্তাহীনতার কথা জানিয়ে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। স্বপন বরিশালের নবগ্রাম রোডের খ্রিস্টান কলোনির বাসিন্দা।

কবি হেনরী স্বপন গ্রেফতারের পরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন সাংবাদিক, কবি, সাহিত্যিক ও সুশীল সমাজের সদস্যরা। কবির নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশাল নগরী ও ঢাকায় মানববন্ধন ও বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com