শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ডেমরায় পাটকল শ্রমিকরা সড়কে বেশি বিশৃঙ্খলা করলে অ্যাকশন যাবে পুলিশ : ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল। কালের খবর

ডেমরায় পাটকল শ্রমিকরা সড়কে বেশি বিশৃঙ্খলা করলে অ্যাকশন যাবে পুলিশ : ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল। কালের খবর

ডেমরা প্রতিনিধি, কালের খবর :

রাজধানীর ডেমরায় বকেয়া বেতন পরিশোধসহ ৯ দফা দাবিতে পাটকল শ্রমিকদের অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে।

শনিবার সকাল থেকেই বিগত দিনের মতো উৎপাদন বন্ধ রেখে একইভাবে সড়ক অবরোধ করেছে রাষ্ট্রায়ত্ত লতিফ বাওয়ানী ও করিম জুট মিলের শ্রমিকরা।

এ সময় তারা ডেমরা-যাত্রাবাড়ী, ডেমরা-রামপুরা ও ডেমরা-শিমরাইল সড়ক অবরোধ করেন। পাশাপাশিঅভ্যন্তরীণ সড়কগুলোতে গাছের গুঁড়ি, ঢালাইয়ের খুঁটি ও ইট পাথর ফেলে যান চলাচল বন্ধ করে দেন। রাস্তায় টায়ার, কাঠ-বাঁশে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও লাঠি মিছিল করছেন।

গাড়ি চালকরা স্টাফ কোয়ার্টার এলাকায় আসলেই শ্রমিকরা গাড়ি থেকে নামিয়ে তাদেরকে মারধর করতে দেখা গেছে।

শ্রমিকরা জানান, আমরা গরীব-অসহায় বলে আমাদের দিকে পাটকল কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। কিন্তু আমাদের ঘাম-রক্তের কামাই কিছুতেই নষ্ট হতে দেব না। যত দিনই লাগুক আমরা আন্দোলন অব্যাহত রাখব। প্রয়োজনে রাস্তায় জীবন দেব, কারণ এমনিতেই আমরা মরে গেছি। এখন আর মৃত্যুর ভয় নেই।

বিক্ষুব্ধ শ্রমিকরা বিজেএমসিকে দোষারোপ করে বলেন, বিজেএমসির লোকজন পাটকলগুলোকে লুটেপুটে খেয়েছে বলে এখন শ্রমিকের মজুরি পরিশোধ করতে পারছে না সরকার। সরকার সঠিকভাবে তদন্ত করলেই পাটকলের দুর্নীতির রহস্য বের হয়ে যাবে। তখন লুটপাটকারীরা ধরা পড়ে যাবে।

এদিকে যানবাহন চলাচল বন্ধ থাকায় পথচারী, অফিসগামী মানুষ, শিক্ষার্থীরাসহ স্থানীয়রা দুর্ভোগে পড়েছেন।

এ বিষয়ে ডেমরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল আউয়াল জানান, শ্রমিকরা বেশি বিশৃঙ্খলা করলে অ্যাকশন যেতে বাধ্য হবে পুলিশ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com