বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মানিকগঞ্জে ইউনানি চিকিৎসক এলোপ্যাথিক প্রেসক্রিপশন দেয়ার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা। কালের খবর

মানিকগঞ্জে ইউনানি চিকিৎসক এলোপ্যাথিক প্রেসক্রিপশন দেয়ার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা। কালের খবর

মানিকগঞ্জ (ঢাকা) প্রতিনিধি, কালের খবর :

মানিকগঞ্জে এক ইউনানি চিকিৎসক এলোপ্যাথিক প্রেসক্রিপশন (ব্যবস্থাপত্র) দেয়ার অপরাধে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকালে মানিকগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম এ অর্থ জরিমানা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে মানিকগঞ্জ ওয়ারলেস গেইট এলাকায় সিদ্দিকীয়া ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সেখানে কর্মরত ইউনানি চিকিৎসক মো. শামীম হোসেন রোগীকে এলোপ্যাথিক ওষুধের ব্যবস্থাপত্র দেয়ার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিকভাবে ৩০ হাজার টাকা জরিমানা ও তাকে সতর্ক করে দেন।

এদিকে সিদ্দিকীয়া ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com