শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
রাজধানীর রামপুরায় পুলিশ সোর্সকে কুপিয়ে হত্যা। কালের খবর

রাজধানীর রামপুরায় পুলিশ সোর্সকে কুপিয়ে হত্যা। কালের খবর

কালের খবর রিপোর্ট :
রাজধানীর রামপুরায় এক পুলিশ সোর্সকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম রাসেল (২৩)।

গতকাল রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাসেলকে রাজধানীর রামপুরার জামতলা এলাকায় তাঁকে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত রাসেলের পিতার নাম মো. মোতালেব। খিলগাঁও তালতলা, নতুনবাগ ইউনিভার্সেল স্কুলের পাশে থাকত রাসেল।

পুলিশ জানিয়েছে, রাসেলকে রাত আড়াইটার দিকে বাসার সামনে থেকে মোবাইলে ডেকে নিয়ে যায় স্বপন নামের একজন তার পরিচিত লোক। এরপর তাকে ছুরি/চাপাতি দিয়ে পিটে,হাতে,পাজোরে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়, পরে রক্তাক্ত অবস্থায় রাত সোয়া ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com