বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ভূঞাপুরে হাসপাতালে সেবা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব। কালের খবর

ভূঞাপুরে হাসপাতালে সেবা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব। কালের খবর

টাঙ্গাইল প্রতিনিধি, কালের খবর – টাঙ্গাইলের ভুঞাপুরে সরকারি হাসপাতালে সেবা না পেয়ে রাস্তায় খোলা আকাশের নিচে সন্তান প্রসব করল এক প্রসুতি। বৃহস্পতিবার (১৮এপ্রিল) ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে ১’শ গজ দুরে এ ঘটনা ঘটে।

প্রসুতির পরিবার ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে প্রসুতির প্রসব ব্যথা উঠে। পরে গুরুতর অবস্থায় ভ্যান যোগে ভুঞাপুর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কোন ডাক্তার-নার্স না পেয়ে অন্যত্র সেবা পাওয়ার উদ্যেশে হাসপাতাল থেকে বেড়িয়ে আসে। হাসপাতাল চত্বর পার হয়ে থানা মোড়ে আসলেই পথিমধ্যে খোলা আকাশের নিচে সন্তান প্রসব করে।

প্রসুতির স্বজনরা জানান, ভোরে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে গেলে কোন ডাক্তার নার্স কাউকে না পেয়ে অন্যত্র সেবার জন্য বেড়িয়ে আসলে পথেই সন্তান প্রসব করে। যা খুবই দুঃখ জনক।

কিন্তু হাসপাতালে কর্মরতরা জানান, এই গর্ভবতি মা হাসপাতালে আসছিল ঠিকই কাউকে না বলেই চলে গেছে। রাস্তায় কি হয়েছে তা আমরা জানি না।

ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তৌফিক এলাহি জানান, আমি শুনেছি যে এরকম একজন প্রসুতি রোগী এসেছিল। কিন্তু ঐ সময় কর্তব্যরত মেডিকেল এসিষ্ট্যান্ট ওয়াশরুমে ছিল। তাই কাউকে না পেয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com