শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে….এমএন আবছার। কালের খবর মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সহায়তা বিতরণ। কালের খবর মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ। কালের খবর পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা : পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ। কালের খবর জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর
যাত্রাবাড়ী থানার ওসি, দুই এসআইসহ ১১ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালের খবর

যাত্রাবাড়ী থানার ওসি, দুই এসআইসহ ১১ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালের খবর

কালের খবর ডেস্ক :, ঢাকা- রাজধানীর যাত্রাবাড়ী থানার ওসি ও দুই এসআইসহ ১১ জনের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ এবং ধর্ষণে সহযোগিতার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন এক নারী।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঢাকার তিন নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন। কেরানীগঞ্জের স্থানীয় এক গার্মেন্সস কর্মী মামলাটি দায়ের করার পর আদালত বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার বাদী বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিদের মধ্যে তিন পুলিশ কর্মকর্তা হলেন—যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলী মিয়া, এসআই আ স ম মাহমুদুল হাসান ও মোছা. লাইজু। এছাড়া বাকি আটজন হলেন মো. শফিকুল ইসলাম রনি, মো. সাগর, মো. শামীম, মো. আলাউদ্দিন দেলোয়ার হোসেন, মো. হানিফ, মো. স্বপন, বিলকিস আক্তার শিলা ও ফারজানা আক্তার শশি।

মামলার এজাহারে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারার অপহরণ এবং ৯(৩) ধারায় গণধর্ষণে সহযোগিতার অভিযোগ করা হয়েছে। তবে অভিযোগের বর্ণনায় ওসি এবং দুই এসআই-এর বিরুদ্ধে অপহরণ এবং গণধর্ষণের কোনো অভিযোগ নেই। মামলা না নিতে চাওয়ায় ধর্ষণের সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

মামলার বিষয়ে জানতে চাইলে যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলী গণমাধ্যমকে বলেন, ‘একটি মামলা দায়ের করা হয়েছে বলে শুনেছি। অভিযোগ তো যে কেউই করতে পারে। তবে তার সত্যতা কতটুকু, সেটা দেখার বিষয়। মামলার বিবরণীর কপি এখনও হাতে পাইনি। কপি পেলে এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে পারব।’

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com