বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
যেখানে সেখানে শিল্প কারখানা স্থাপন করে কৃষি জমি নষ্ট করা যাবে না : প্রধানমন্ত্রী। কালের খবর

যেখানে সেখানে শিল্প কারখানা স্থাপন করে কৃষি জমি নষ্ট করা যাবে না : প্রধানমন্ত্রী। কালের খবর

কালের খবর রিপোর্ট :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেখানে সেখানে শিল্প কারখানা স্থাপন করে কৃষি জমি নষ্ট করা যাবে না। আজ রবিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শিল্প মেলা-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, যেখানে-সেখানে শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করে কৃষি জমি নষ্ট হোক, তা সরকার চায় না। কিন্তু কৃষি পণ্যের সঠিক ব্যবহারের জন্য শিল্পও দরকার; সেদিকেও গুরুত্ব দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, শিল্পায়ন ছাড়া কর্মসংস্থান সম্ভব নয়। এজন্য দরকার কৃষিনির্ভর শিল্প। কৃষি ও খাদ্যপণ্য উৎপাদন শিল্পের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি।

শেখ হাসিনা বলেন, একজন মানুষও বেকার থাকবে না। ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করার প্রবণতা শিল্পের বিকাশকে বাধাগ্রস্ত করে; এ প্রবণতা বন্ধ করতে হবে।

এছাড়া শিল্পের উন্নয়নে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চিলমারি বন্দর চালুর পাশাপাশি ব্রহ্মপুত্র নদে ড্রেজিং করে নাব্যতা ফিরিয়ে এনে জাহাজ চলাচলের উপযোগী করা হবে।

 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com