শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
বুয়েট গ্র্যাজুয়েটদের রাষ্ট্রপতি : রডের বদলে বাঁশ দিয়ে বড় হওয়ার স্বপ্ন দেখবে না। কালের খবর

বুয়েট গ্র্যাজুয়েটদের রাষ্ট্রপতি : রডের বদলে বাঁশ দিয়ে বড় হওয়ার স্বপ্ন দেখবে না। কালের খবর

কালের খবর : রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট থেকে শিক্ষা সমাপনকারী গ্র্যাজুয়েটদের উদ্দেশে বলেছেন, তারা যেন কর্মক্ষেত্রে গিয়ে কোনো দুর্নীতির আশ্রয় না নেন। সিমেন্টের বদলে বালি আর রডের বদলে বাঁশ যেন না দেন।

মঙ্গলবার বিকালে বুয়েটের ১১তম সমাবর্তনে বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রকৌশলীদের উদ্দেশে রাষ্ট্রপতি আহ্বান জানান, তোমরা সব সময় বড় হওয়ার স্বপ্ন দেখবে, আর সেই স্বপ্ন হবে দেশ, জাতি, সমাজ, পরিবার ও নিজের কল্যাণে। কখনো সত্যের কাছে সত্যের সাথে মিথ্যার আপোষ করবে না, সাদাকে সাদা, আর কালোকে কালো বলার সৎ সাহস রাখবে। সিমেন্টের বদলে বালি আর রডের বদলে বাঁশ দিয়ে বড় হওয়ার স্বপ্ন দেখবে না।

রাষ্ট্রপতি বলেন, ‘তোমরা হবে তরুণ প্রজন্মের আদর্শ। সেই আদর্শে নবীনরা উজ্জীবিত হবে। তোমরা বড় হও, কর্মে আগামী দিনগুলো উজ্জ্বল হোক আমি সেই দোয়া করছি।’

বুয়েট প্রকৌশলীদের তিনি বলেন, সাফল্যের পেছনে না ছুটে, কর্মের পেছনে ছুটতে হবে দেখবে তোমার কর্ম তোমার জন্য সাফল্য এবং সুনাম বয়ে আনবে। মনে রাখবে অন্যায় এবং অসৎ পথের যে কোন অর্জন ক্ষণস্থায়ী, তাতে সম্মান নেই, আছে ঘৃণা আর জীবন ভর অনুশোচনা।

“তোমরা তোমাদের মেধাকে যেন দেশের কাজে লাগাও। দেশে শিক্ষা গ্রহণ করে বিদেশে যেন চলে না যাও।” এসময় দেশের স্বার্থকে ব্যক্তিস্বার্থের ওপর প্রাধান্য দিতে বলেন রাষ্ট্রপতি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com