শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
লিনউড মসজিদে হামলায় মুসলমান নিহতের ঘটনায় : ওআইসির জরুরি বৈঠক ডাকার তাগিদ দিয়েছে ইরান। কালের খবর

লিনউড মসজিদে হামলায় মুসলমান নিহতের ঘটনায় : ওআইসির জরুরি বৈঠক ডাকার তাগিদ দিয়েছে ইরান। কালের খবর

কালের খবর ডেস্ক :

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর ও লিনউড মসজিদে হামলায় ৪৯ জন মুসলমান নিহতের ঘটনায় ইসলামী সহযোগিতা সংস্থা- ওআইসির জরুরি বৈঠক ডাকার তাগিদ দিয়েছে ইরান।

শুক্রবার রাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফওআইসির বর্তমান সভাপতি দেশ তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী মেভলুত চ্যাভুসোগ্লুকে টেলিফোন করে এ তাগিদ দেন। খবর আইএফপিনিউজডটকমের।

জাভেদ জারিফ টেলিফোনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, আজকের এই হামলা এবং সম্প্রতি ফিলিস্তিনের মসজিদে মুসলমানদের অপমানের বিষয়ে অবিলম্বে ওআইসির শীর্ষ নেতাদের অথবা অন্তত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ডাকা উচিত।

জারিফ পশ্চিমা দেশগুলোতে ইসলামবিদ্বেষ শেষ করার আহ্বান জানিয়ে বলেন, আজকের এই হামলায় ইরান খুবই ব্যথিত এবং বিস্মিত।

‘তবে আমরা অবাক হয়নি। কারণ যেখানে যুক্তরাষ্ট্রে মুসলমানদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়, ফ্রান্সের স্কুলগুলোতে মুসলিম শিক্ষার্থীদেরকে তাদের ধর্ম পালনে বাধা দেয়া হয় তাতেই বোঝা যায় যে তাদের মধ্যে ধর্মীয় গোঁড়ামি কতটা। আর ইসলামের প্রতি তাদের ঘৃণা কতটা গভীর’- বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুক্রবার জুমার নামাজের সময় দুটি মসজিদে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৪৯জন নিহত হয়েছেন।

আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৪৮জন। নিহতদের মধ্যে তিন বাংলাদেশিও রয়েছেন।

নিখোঁজ রয়েছেন আরও ৭ বাংলাদেশি। ওই মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় পথচারীর খবরে ভাগ্যক্রমে হামলা থেকে প্রাণে বেঁচে যান বাংলাদেশের ক্রিকেটাররা।এ হামলার ঘটনায় নিন্দার ঝড় বইছে সর্বত্র।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com