বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফার্মেসিতে বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ ও বিদেশি ওষুধ। কালের খবর

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফার্মেসিতে বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ ও বিদেশি ওষুধ। কালের খবর

কালের খবর ডেস্ক : সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ওষুধের দোকানে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের নেতৃতে অভিযান চালিয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখান থেকে মেয়াদোত্তীর্ণ ও বিদেশ থেকে আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়। মোট ৩৮টি ওষুধের দোকানে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ও ওষুধ প্রশাসন অধিদপ্তর। সময় টিভি

যে ওষুধ জীবন রক্ষা করতে পারে, সেই একই ওষুধ নকল, মেয়াদোত্তীর্ণ কিংবা নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ না করলে কার্যকারিতা হারিয়ে জীবনহানিও ঘটাতে পারে। অথচ দেশের সবচেয়ে বড় হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের দোকানগুলোতে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেছে। সেই সঙ্গে এই অভিযানে র‌্যাব বেশিরভাগ দোকান থেকে নির্দিষ্ট তাপমাত্রার বদলে সাধারণ তাপমাত্রায় রাখা বিপুল পরিমাণ ওষুধও জব্দ করে।

নিজেদের ভুলের কথা স্বীকার করেন ওষুধ বিক্রেতারা বলেন, আমাদের কাছে কিছু ভারতীয় আইটেম পেয়েছে। কারণ এই ওষুধগুলো ডাক্তার লিখেন।
ভ্রাম্যমাণ আদালত ও ওষুধ প্রশাসন অধিদপ্তর, আগামী এক মাসের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের সামনের সব ওষুধের দোকানকে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করার নির্দেশ দেন।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, যে ওষুধগুলো ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে রাখার কথা যেগুলো বাহিরে রাখা হয়েছে। একই সাথে এখানে ফ্রিজের কোনো ব্যবস্থা নেই। ওষুধ ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলে তার কার্যকারিতা নষ্ট হয়ে যায়।জীবনরক্ষাকারী ওষুধের বদলে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ এই সব ওষুধের বিরুদ্ধে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com