বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কুষ্টিয়ায় নিখোঁজের একদিন পর উদ্ধার হল স্কুলছাত্রের লাশ। কালের খবর

কুষ্টিয়ায় নিখোঁজের একদিন পর উদ্ধার হল স্কুলছাত্রের লাশ। কালের খবর

কুষ্টিয়া থেকে এ, জে সুজন, কালের খবর : কুষ্টিয়ায় নিখোঁজের একদিন পর রতন আলী(১৬) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে
পুলিশ। বুধবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সদর উপজেলার লাহিনী মধ্যপাড়া এলাকায় প্রতিবেশী রাজু মোল্লার বাড়ি থেকে রতনের লাশ উদ্ধার করা হয়।
রতন ওই এলাকার আজম আলীর ছেলে। সে লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। নিহতের পিতার অভিযোগ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রতিপক্ষরা তার ছেলেকে হত্যা করেছে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রতন মঙ্গলবার বিকেলে বাড়ি
থেকে বের হয়। এরপর সন্ধ্যা ঘনিয়ে আসলেও বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন সম্ভাব্য জায়গায় খোঁজ করে। রতনের কোন সন্ধান না পেয়ে রাতেই বাবা আজম আলী কুষ্টিয়া মডেল থানায় নিখোঁজের জিডি করেন।
এমনকি বুধবার সকাল থেকে রতনের সন্ধানের দাবিতে শহরের বিভিন্নস্থানে মাইকিং করা হয়। পরবর্তীতে স্থানীয়রা প্রতিবেশী রাজু মোল্লার বাড়ির বালুর নিচে চাপা দেয়া অবস্থায় রতনের লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাসির উদ্দিন বলেন, ছেলেটির মাথায় ও ঘাড়ে আঘাতের চিহৃ
রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। খুব তাড়াতাড়ি জড়িতদের
বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com