শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর
গরুর ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কালের খবর

গরুর ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কালের খবর

কালের খবর ডেস্ক :
গরু নিয়ে এত দিন ভারতের ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি ও আরএসএস কর্মীরা সরব থাকলেও এবার গরুর গুরুত্ব বোঝাতে স্বয়ং এগিয়ে এলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের ঐতিহ্য ও সংস্কৃতিতে গরু কীভাবে জড়িয়ে আছে আজ বৃন্দাবনে এক অনুষ্ঠানে কিশোর শিক্ষার্থীদের সেটাই বুঝিয়েছেন তিনি।

সোমবার দুপুরে উত্তরপ্রদেশের বৃন্দাবনে এক অনুষ্ঠানে যান মোদী। অক্ষয় পাত্র ফাউন্ডেশন নামে এক সংগঠনের তরফে এদিন প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র স্কুল ছাত্রছাত্রীদের খেতে দেয়ার ব্যবস্থা করা হয়। কৃষ্ণের শহর বৃন্দাবনে গিয়ে সাবেক এই আরএসএস কর্মী বলেন, ‘আমরা গরুর দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারব না। গরু ভারতের সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ।’

গ্রামের অর্থনীতিতে গৃহপালিত প্রাণিটি কতটা গুরুত্বপূর্ণ সেটাও বুঝিয়েছেন তিনি। সাম্প্রতিক বাজেটে মোদি সরকার ‘রাষ্ট্রীয় গোকুল মিশন’ ও ‘রাষ্ট্রীয় কামধেনু যোজনা’র মত স্কিম এনেছেন বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল রাম নায়েক ও সাংসদ হেমা মালিনী।

এবারের বাজেটে গরু সেবার জন্য বিশেষ স্কিম ঘোষণা করা হয়েছে। দেশের সব গরুদের কথা ভেবে তৈরি হচ্ছে, ‘রাষ্ট্রীয় কামধেনু আয়োগ।’ পীযূষ গোয়েল বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘বিশ্বের মধ্যে দুগ্ধজাত পন্য উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তিনি আরও বলেন, গোমাতাদের সম্মানের ক্ষেত্রে সরকার কখনই পিছু হটবে না।

এই স্কিমে যেসব কৃষকেরা গবাদিপশু পালন করে তাদের ২ শতাংশ অনুদান দেয়া হবে। এছাড়া যারা সময়ের মধ্যে ঋণ দিয়ে দেয়, তাদের ক্ষেত্রে ৩ শতাংশ অনুদান দেয়া হবে। একই সঙ্গে মৎস্য উৎপাদনের ক্ষেত্রেও বিশেষ নজর দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফিশারির জন্য আলাদা দফতর তৈরির কথা ঘোষণা করা হয়েছে।

এছাড়া ২ হেক্টরের কম জমির মালিকদের বছরে ৬ হাজার টাকা দেয়া হবে। বছরে তিনটি কিস্তিতে এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি দিয়ে দেওয়া হবে। জোর গলায় পীযূষ গোয়েল দাবি করেন, কৃষকদের রোজগার দ্বিগুণ করা হয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com