বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নবীনগরের পূর্বাঞ্চলকে প্রশাসনিক থানা করা হবে : এবাদুল করিম বুলবুল। কালের খবর

নবীনগরের পূর্বাঞ্চলকে প্রশাসনিক থানা করা হবে : এবাদুল করিম বুলবুল। কালের খবর

নবীনগর থেকে মোঃ কবির হোসেন, কালের খবর : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মনবাড়িয়া-৫ নবীনগর আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক এবাদুল করিম বুলবুল বলেন, পূর্বাঞ্চলে উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন, নৌকায় ভোট দিলে উন্নয়ন হয় পূর্বাঞ্চলই প্রমাণ। আমাকে নির্বাচিত করলে পূর্বাঞ্চলের ছয় ইউনিয়নকে প্রশাসনিক থানা করা হবে।
গতকাল বৃহস্পতিবার(২৭/১২) দুপুরে শিবপুর হাই স্কুল মাঠে চেয়ারম্যান মোঃ শাহীন সরকারের সভাপতিত্বে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এবাদুল করিম বুলবুল আরও বলেন, এমপি বাদল সাহেবের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে।মুক্তিযুদ্ধের চেতনার সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হবে এবং দেশও সন্ত্রাস, মাদক ও জঙ্গী মুক্ত থাকবে। নবীনগরে এই সরকারের মেগা প্রজেক্টের প্রায় ১৫০০ কোটি টাকার কাজ চলমান রয়েছে। মহাজোট সরকার আবারও ক্ষমতায় না আসলে বিএনপি-জামাত জোট সকল উন্নয়ন বন্ধ করে দেবে।

জনসভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সেক্রেটারি এমএ হালিম, ব্যারিস্টার জাকির আহম্মদ,
ইঞ্জিনিয়ার কবির আহম্মদ, জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন আহম্মেদ, অধ্যাপক নুরন্নাহার বেগম, সাবেক চেয়ারম্যান গোলাম শাহরিয়া বাদল, কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু,আরিফুল ইসলাম টিপুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com