রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতন্ত্রের আপসহীন নেত্রী : দেশ–বিদেশে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জাতির ঐক্য। কালের খবর চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা রক্ষায় ঐক্যের জোরালো আহ্বান : জাহিদুল করিম কচি ও মইনুদ্দীন কাদেরী শওকত। কালের খবর মানচিত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া : একটি আপসহীন উপাখ্যান ও কোটি জনতার প্রার্থনা। কালের খবর ডেমরার সাইনবোর্ডে মসজিদে রাসুল (সা:) জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৬৬নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর নবীনগরে ওসি শাহিনুর ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। কালের খবর “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি” বাতিলের দাবিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নাগরিক সভা অনুষ্ঠিত। কালের খবর বার বার সংবাদ প্রকাশের পরও কর্মহীন কর্মচারীর বদলীতে কর্তৃপক্ষের তৎপরতা নেই। মাটিরাঙ্গায় সেনা অভিযানে ইউপিডিএফের সহকারী কালেক্টর গ্রেফতার। কালের খবর বিএফইউজে’র কাউন্সিল ২০২৫: সাংবাদিকতার উপর চাপ বন্ধ না হলে গণতন্ত্র সংকটে—বিএনপি, জামায়াত ও পেশাজীবীদের কড়া হুঁশিয়ারি। কালের খবর লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধান। কালের খবর
পাবনায় জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা। কালের খবর

পাবনায় জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা। কালের খবর

পাবনায় জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

মো. নাজমুল হক, পাবনা প্রতিনিধি কালের খবর : পাবনার ভাঙ্গুড়ায় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জে.এস.সি) ফেল (অকৃতকার্য) হয়ে সুমি খাতুন (১৪) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যা করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাসভবনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই শিক্ষার্থী।

নিহত ছাত্রী সুমি উপজেলার বড় বিশাকোল গ্রামের আবদুল হামিদের মেয়ে ও বড় বিশাকোল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সুমি বড় বিশাকোল উচ্চ বিদ্যালয় থেকে এবছর জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় সন্ধ্যায় নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। টের পেয়ে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার সত্যতা স্বীকার করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com