বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ফোনালাপ ফাঁস : ডিজিটাল আইনে রনির বিরুদ্ধে মামলা। কালের খবর

ফোনালাপ ফাঁস : ডিজিটাল আইনে রনির বিরুদ্ধে মামলা। কালের খবর

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি, কালের খবর  :

পটুয়াখালী-৩ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী গোলাম মাওলা রনিসহ ছয়জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

গলাচিপা থানায় গতকাল বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাতে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মেহেদী মাসুদ জুয়েল মামলাটি দায়ের করেন।
মামলায় অন্য আসামিরা হলেন মু. শাহ জাহান খান, শিপলু খান, রনির সহোদর সরোয়ার, শ্যালক মকবুল খান ও দশমিনা যুবদলের সভাপতি শাহ আলম শানু। ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫/১ (ক), ৩২/১, ৩৫ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রনির গোপন অডিও ফোনালাপে ভাইরাল হয়ে বিভিন্ন গণমাধ্যমে গত ১৯ ডিসেম্বর প্রকাশিত হয়। রনি ওই ফোনালাপে আওয়ামী লীগের এক শ নেতার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন। তাঁর (রনি) স্ত্রী রুনুকে বাদী করে মামলা করার কথা বলা হয়। খুব তাড়াতাড়ি থানা ঘেরাও করার কথাও বলা হয়।

পুলিশ সূত্র অনুযায়ী মামলায় আরো বলা হয়েছে, রনির এ ধরনের ফোনালাপে জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন ঘটা, সাধারণ ভোটারদের মধ্যে ভীতি সঞ্চার করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি প্রদান, বৈধ সরকারকে বিতর্কে ফেলাই ফোলাপের মূল উদ্দেশ্য।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ বলেন, ‘এ মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ‘

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com