শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
পুলিশি হয়রানি, গ্রেপ্তার ও নির্যাতনরোধে’ এখনই সেনা মোতায়েনের দাবি ঐক্যফ্রন্টের। কালের খবর

পুলিশি হয়রানি, গ্রেপ্তার ও নির্যাতনরোধে’ এখনই সেনা মোতায়েনের দাবি ঐক্যফ্রন্টের। কালের খবর

কালের খবর প্রতিবেদক :

‘পুলিশি হয়রানি, গ্রেপ্তার ও নির্যাতনরোধে’ এই মুহূর্তেই সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি-গণফোরামসহ কয়েকটি দলের সমন্বয়ে গঠিত নির্বাচনী জোট জাতীয় ঐক্যফ্রন্ট।

জোটের নেতারা বৃহস্পতিবার নির্বাচন ভবনে এসে এমন দাবি জানান।

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের নেতৃত্ব জোট নেতাদের মধ্যে দলটির আরেক ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোয়াজ্জেম হোসেন আলাল। প্রায় ২৫ মিনিট তাদের বসিয়ে রেখে নির্বাচন কমিশন সাক্ষাৎ করেনি অভিযোগ তুলে এজন্য ক্ষোভ প্রকাশ করেন ঐক্যফ্রন্ট নেতারা।

আলাল বলেন, আমরা জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এসেছি। নির্বাচন কমিশন আগে বলেছিল ১৫ ডিসেম্বর সেনা মোতায়েন করবে। এরপর বলল ২৪ ডিসেম্বর সেনা মোতায়েন করবে। আজ বলছে কোনো সিদ্ধান্ত হয়নি। যেহেতু পুলিশ আমাদের ধরছে, পেটাচ্ছে ও গ্রেফতার করছে, তাই আমরা চাই এই মুহূর্তে সেনা নামানো হোক।

বিএনপির এই নেতা বলেন, যত সময় গড়াচ্ছে, আমরা নিরাপত্তাহীন হয়ে পড়ছি।

তাই আমাদের প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য বিচারিক ক্ষমতাসহ সেনা মোতায়েনের দাবি জানাচ্ছি।
আসন্ন সংসদ নির্বাচনে সেনাবাহিনীসহ সকল বাহিনীকে মাঠে নামানো হবে বলে এরই মধ্যে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। এক্ষেত্রে সেনাবাহিনীর ছোট টিম ১৫ ডিসেম্বর থেকে নির্বাচনী এলাকায় রেকি করবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠক শেষে কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি হয়নি। আগের সিদ্ধান্তই রয়েছে।

বৈঠকের কার্যক্রম ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে ইতোপূর্বে পাঠানো চিঠিতে নির্বাচন কমিশন বলেছেন, ২৪ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে সেনা মোতায়েন করা হবে। তারা নির্বাচনী এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে।

পুলিশ, র‌্যাব, আনসার, বিজিবি, কোস্ট গার্ড ও গ্রাম পুলিশ মিলিয়ে ৬ লক্ষাধিক ফোর্স এবারের নির্বাচনে মোতায়েন থাকবে বলেও জানানো হয়েছে ইসির পক্ষ থেকে।

গত ১০ ডিসেম্বর নির্বাচনের প্রতীক বরাদ্দ হওয়ার পর এ পর্যন্ত সহিংসতায় ৪ জন নিহত হয়েছেন। বিএনপি ও ঐক্যফ্রন্ট বারবার অভিযোগ করে আসছে, তাদের নির্বাচনী কার্যালয় ও প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com