রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
বরিশাল-১ : আ’লীগ চায় ধরে রাখতে, বিএনপির মিশন পুনরুদ্ধার। কালের খবর

বরিশাল-১ : আ’লীগ চায় ধরে রাখতে, বিএনপির মিশন পুনরুদ্ধার। কালের খবর

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি, কালের খবর

আবুল হাসানাত আবদুল্লাহ এমপি ও জহির উদ্দিন স্বপন –
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বড় দুই দলের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। নৌকার প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ এবং ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন জহির উদ্দিন স্বপন। প্রার্থী চূড়ান্ত হওযায় রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের মাঝে চলছে ভোটের আমেজ।
অনেক দিন ধরেই বরিশাল-১ আসন থেকে নৌকার একক প্রার্থী বর্তমান এমপি আবুল হাসানাত আবদুল্লাহ। প্রত্যাশা মতোই আবারো তাকেই মনোনয়ন দিয়েছে দল। ধানের শীষের প্রার্থী হিসেবে জহির উদ্দিন স্বপন কেন্দ্রের নির্দেশে মনোনয়নপত্র দাখিল করেছেন, শুক্রবার তার প্রার্থীতা চূড়ান্ত করেছে দলের হাই কমান্ড

এই আসনে ১৯৭৩ সালে তৎকালীন বাকেরগঞ্জ-১৩ (বর্তমান বরিশাল-১) আসনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রী হন। আব্দুর রব সেরনিয়াবাতের মৃত্যুর পর তার বড় পুত্র অর্থাৎ বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহ ১৯৯১ সালে বরিশাল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালে পুনরায় এ আসন দিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সে সময় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব।
২০০১ সালে আসনটি হাতছাড়া হয় আওয়ামী লীগের। এই আসনে আওয়ামীলীগ প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহকে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন। ওয়ান ইলেভেনের সময় দায়ের করা মামলা জটিলতায় ২০০৮ সালে আবুল হাসানাত আব্দুল্লাহ নির্বাচনে অংশগ্রহণ না করায় এ আসনে আওয়ামী লীগ মনোনয়ন দেয় বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। তিনি বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে হারিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি নির্বাচিত হন।
এ আসনে বর্তমান ভোটার রয়েছে ২ লাখ ৫৭ হাজার ২২০ জন ভোটারের মধ্যে ১ লাখ ২৯ হাজার ১৭ জন পুরুষ ও ১ লাখ ২৮ হাজার ২০৩ জন নারী। ভোট কেন্দ্র রয়েছে ১শত ১৫টি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com